শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিয়াম আহমেদের ট্যাটু ঘিরে নেটদুনিয়ায় তোলপাড়

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১ জুন ২০২৬, ৩:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সম্প্রতি সময় ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ, তার আসন্ন সিনেমা ‘রাক্ষস’-এর তিনটি স্থিরচিত্র সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন। ছবিগুলো প্রকাশের পর থেকেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।

প্রকাশিত ছবিতে দেখা যায় সিয়ামের মাথা ন্যাড়া, গালভর্তি দাড়ি এবং মুখে জ্বলন্ত সিগারেট। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার উদোম বুকে আঁকা একটি ট্যাটু। শিংওয়ালা ডানাযুক্ত ও পেশীবহুল দানবীয় চেহারার এই ট্যাটু নিয়েই মূলত নেটমাধ্যমে শুরু হয়েছে চরম বিতর্ক।

নেটিজেনদের অনেকেই এই ট্যাটুকে শয়তান বা ইলুমিনাতির প্রতীক বলে দাবি করছেন। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘শয়তান প্রমোট করবে কখনো ভাবি নাই।’ কেউ লিখেছেন, ‘বুকে কি ইলুমিনাতি নাকি?’ আবার অনেকের মন্তব্য, ‘ভাই এইগুলা শয়তানের বিজ্ঞাপন’ কিংবা ‘লুসিফার’। এমনকি কেউ কেউ তাকে ‘কাটাপ্পা’ ও শাকিব খানের সঙ্গে তুলনা করেও কটাক্ষ করেছেন।

তবে সরাসরি বলতে গেলে, এই ট্যাটুটির সঙ্গে ইলুমিনাতির নো সুনির্দিষ্ট বা সরাসরি সম্পর্ক পাওয়া যায়নি। পপ কালচার এবং বিভিন্ন কনস্পিরেসি থিওরিতে ইলুমিনাতির প্রতীক হিসেবে সাধারণত ‘অল-সিয়িং আই’ (একটি চোখ), পিরামিড, পেঁচা বা বিশেষ কিছু জ্যামিতিক চিহ্নকে বোঝানো হয়। সিয়ামের বুকে থাকা ট্যাটুটি মূলত একটি ডেমন বা শয়তান-সদৃশ কাল্পনিক চরিত্রের। এর মাথায় শিং, পেছনে ডানা এবং পেশীবহুল শরীর রয়েছে, যা ডার্ক ফ্যান্টাসি বা গথিক আর্টের অংশ।

আরও পড়ুন

বিতর্কের মাঝেই নীরবতা ভাঙলেন ববি দেওল

অনেক সময় ইন্টারনেটে যেকোনো অশুভ বা ডার্ক চিহ্নকেই ইলুমিনাতির সাথে গুলিয়ে ফেলা হয়। যেমন শিংওয়ালা ‘বাফোমেট’-কেও অনেকেই ভুলবশত ইলুমিনাতির অংশ মনে করেন। তবে সিয়ামের ছবিতে থাকা ট্যাটুটি ক্লাসিক বাফোমেটের মতোও নয়, এটি বরং একটি সাধারণ দানবীয় অবয়ব।

মূলত সিনেমায় কোনো চরিত্রকে যখন একটু বেশি হিংস্র, বিদ্রোহী, রহস্যময় বা রাফ অ্যান্ড টাফ হিসেবে পর্দায় উপস্থাপন করার প্রয়োজন হয়, তখন চরিত্রের মেকআপ বা কস্টিউম ডিজাইনের অংশ হিসেবে এ ধরনের ডার্ক ট্যাটু ব্যবহার করা হয়। এটি নিছকই চরিত্রের প্রয়োজনে তৈরি করা একটি আর্টওয়ার্ক, এর সাথে ইলুমিনাতির মতো কোনো গোপন সংঘের সম্পর্ক থাকার সম্ভাবনা নেই বললেই চলে।

ভোরের আকাশ/জে,আ

বিনোদন সংবাদঢাকাই সিনেমারাক্ষস সিনেমাসিয়াম আহমেদ

শেয়ার করুন: