শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বলিউডের সিনেমায় দ্য রক

বিনোদন প্রতিবেদন

প্রকাশ : ৯ জুলাই ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

‘জওয়ান’ খ্যাত নির্মাতা অ্যাটলি বর্তমানে ব্যস্ত তার সবচেয়ে উচ্চাকাঙ্খী ছবি নিয়ে। সেখানে মুখ্য ভূমিকায় থাকছেন আল্লু অর্জুন। অস্থায়ীভাবে ‘এএ২২’ নামে পরিচিত এই ছবিটি হতে যাচ্ছে সুপারহিরো ঘরানার। ছবিটির বাজেট প্রায় ৮০০ কোটি রুপি।

এবার এই ছবি ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছেন অ্যাটলি। সম্প্রতি অ্যাটলি ইনস্টাগ্রামে হলিউড তারকা ‘দ্য রক’খ্যাত ডোয়াইন জনসন এবং ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়াকে নতুন করে ফলো করা শুরু করেছেন। বিষয়টি নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল জল্পনা।

ভক্তরা স্ক্রিনশট শেয়ার করে বলছেন, এটি কোনও সাধারণ সামাজিক যোগাযোগ নয়। বরং হয়তো কোনও বড়সড় সহযোগিতার ইঙ্গিত। এই অনাকাংখিত সংযোগ দেখে কেউ কেউ বলছেন, ‘এএ২২’ ছবিতে ডোয়েইন জনসন বা হার্দিক পান্ডিয়ার ক্যামিও থাকতে পারে।

কেউ বলছেন, আন্তর্জাতিক দর্শকের কথা মাথায় রেখে অ্যাটলি হয়তো দ্য রককে ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে ভাবছেন। এমনকি কেউ কেউ অনুমান করছেন, হার্দিক পান্ডিয়ার জন্য হয়তো কোনও বিশেষ দৃশ্য বা সংলাপও তৈরি করা হচ্ছে। যদিও এসব বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সূত্র জানায়, অ্যাটলি শুধু ভিএফএক্স-এর জন্য ৩৫০-৪০০ কোটি টাকা ব্যয় করার পরিকল্পনা করছেন। নির্মাতারা নাকি বাজেট বাড়ানোর ক্ষেত্রে তাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন।

এর আগে, এমন বিশাল ভিএফএক্স বাজেট তেলুগু সিনেমায় খুব কমই দেখা গেছে। এখন দেখার বিষয়, ভক্তদের এই কল্পনা কতটা সত্যি হয়। বলিউডে কি এবার সত্যিই দেখা যাবে ‘দ্য রক’-কে?

ভোরের আকাশ/এসএইচ

দ্য রকঅভিনেতাবলিউডসিনেমা

শেয়ার করুন: