শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাজেট সংকটে পোশাক ধার করে শুটিং করেছি : মাধুরী

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২২ মে ২০২৬, ৩:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউডের ‘ধক ধক গার্ল’ খ্যাত মাধুরী দীক্ষিতের সফল ক্যারিয়ার নিয়ে চর্চার শেষ নেই। বক্স অফিস কাঁপানো সিনেমা এবং নজরকাড়া নাচের পারফরম্যান্সে তিনি ভক্তদের মন জয় করেছেন। তবে এই গ্ল্যামারাস সাফল্যের পেছনে রয়েছে এক কঠিন সংগ্রামের অধ্যায়, যা অনেকেরই অজানা।

১৯৮৪ সালে ‘আবোধ’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে মাধুরী দীক্ষিতের। এরপর একের পর এক ব্যর্থ সিনেমার মুখোমুখি হতে হয় তাকে। এমনই এক কঠিন সময়ে তিনি একটি সিনেমায় কাজের সুযোগ পান, যেখানে পুরো টিম চরম অর্থকষ্টে ভুগছিল। এমনকি প্রযোজকের কাছে নায়িকার মেকআপ বা পোশাকের জন্যও আলাদা কোনো বাজেট ছিল না। শেষ পর্যন্ত সহ-অভিনেতার স্ত্রীর পোশাক ধার করেই শুটিং শেষ করতে হয়েছিল মাধুরীকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সংগ্রামের দিনগুলোর স্মৃতিচারণ করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শেখর সুমন। তিনি জানান, রেখার সঙ্গে ‘সংসার’ সিনেমায় কাজ করার পর তিনি একটি নতুন সিনেমার প্রস্তাব পান। ছবির প্রযোজক সারভান সিং রাহুল তাকে জানান, মাধুরী দীক্ষিত নামের এক নতুন মেয়ে এই সিনেমার নায়িকা।

কথামতো প্রযোজককে সঙ্গে নিয়ে মাধুরীর বাড়িতে হাজির হন শেখর সুমন। প্রথম দেখাতেই মাধুরীর চোখ ধাঁধানো সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যান শেখর এবং তাৎক্ষণিকভাবে সিনেমাটিতে অভিনয় করতে রাজি হন।

স্মৃতিচারণ করে শেখর সুমন বলেন, ‘সেই ছবির প্রযোজকের বাজেট খুবই কম ছিল। এতটাই টানাপোড়েন ছিল যে, তারা অনুরোধ করেছিলেন সিনেমার শুটিং যেন আমাদের বাড়িতেই করা হয়।’

আরও পড়ুন

মৃত্যুই আমাকে-হর্ষকে আলাদা করতে পারবে : ভারতী

তিনি আরও জানান, সে সময় মাধুরীর কাছে যাতায়াতের জন্য ট্যাক্সি ভাড়ার টাকাও ছিল না। তাই প্রতিদিন সকালে শেখর সুমন নিজে তার স্কুটারে করে মাধুরীকে বাড়ি থেকে শুটিং সেটে নিয়ে আসতেন এবং শুটিং শেষে আবার বাড়ি পৌঁছে দিতেন।

বাজেট সংকটের তীব্রতা বোঝাতে গিয়ে শেখর সুমন বলেন, ‘প্রযোজকের মেকআপ আর্টিস্ট বা কস্টিউম ডিজাইনার রাখার মতো সামর্থ্য ছিল না। তাই আমার স্ত্রী অলকা নিজ দায়িত্বে মাধুরীর মেকআপ করে দিতেন। শুধু তাই নয়, সিনেমার বহু দৃশ্যে মাধুরীকে আমার স্ত্রী অলকার ব্যক্তিগত পোশাক পরে অভিনয় করতে হয়েছিল।’

ভোরের আকাশ/সু.পা

বলিউড অভিনেত্রী মাধুরী

শেয়ার করুন: