ভালোবাসার ছোঁয়া

পুণ্যময় সত্তার সুন্দর সৃষ্টিতে কত লাবণ্য
আসমান জমিন চাঁদ সূর্য গায় ধন্য ধন্য।
বিশ্বটাকে গড়েছেন মহাশক্তিতে মজবুত
নিজের নিপুণ শৈলীতে করেছেন নিখুঁত।
জগতের নিয়ন্ত্রণে তিনি একা ক্ষমতাবান
লা শারিক আল্লাহ তায়ালা বড়ই মহান।
জন্ম-মৃত্যু তাঁরই হাতে অনিন্দ্য অনাবিল
পাপতাপ মোচনকারী দয়াময় ক্ষমাশীল।
নক্ষত্রের প্রদীপমালায় অফুরান রূপ ঝরে
দিবাকর ডুব দেয় ঢেউ ভরা অথৈ সাগরে।
তার ইশারাতে নিয়মিত দিন ও রাত আসে
গভীর সমুদ্রে পণ্য বোঝাই জাহাজ ভাসে।
জীবনের হাসি খুশি কত রঙ ফুলের ঘ্রাণে
স্বপ্ন সবুজ মনোরম মায়াময় মন ও প্রাণে।
বিস্তীর্ণ বন-বনানী দেয় জীবনের হাতছানি
ভালোবাসার ছোঁয়া লাগে নীল আসমানী।
ভোরের আকাশ/এনএ