শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মা হতে চলেছেন পরিণীতি চোপড়া

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

প্রায় মাসখানেক আগে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া মাতৃত্বের কথা ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার পর তিনি আর প্রকাশ্যে আসেননি। এবার নিজের ইউটিউব চ্যানেলে বেবি বাম্প নিয়ে নতুন ভিডিওতে দেখা দিলেন এ অভিনেত্রী। আট মাস আগে নিজের ইউটিউব চ্যানেলে শেষ ভিডিও শেয়ার করেছিলেন তিনি। এবার সেই চ্যানেলেই আবার নতুন ভিডিও নিয়ে এসে অনুরাগীদের চমকে দিলেন পরিণীতি।

ভিডিওতে অভিনেত্রীর বেবিবাম্প স্পষ্ট বোঝা যাচ্ছে। এই প্রথমবার প্রকাশ্যে এল গর্ভাবস্থায় পরিণীতির চেহারা। এই ভিডিওতে পরিণীতি নিজেই বলেন, ‘আট মাস আগে আমি এই চ্যানেলটি শুরু করেছিলাম। তখন আমি নিজে সত্যিই জানতাম না যে আমি এই চ্যানেলে কী কি করবো। ঠিক কোন ধরনের ভিডিও দর্শককে দেবো। সেই চ্যানেলের আটমাস হয়ে গেলো। আমি আমার ব্যক্তিগত জীবনের সব কিছু এইরকম প্ল্যাটফর্মে শেয়ার করতে পারবো না। রান্নার ভিডিও করতেও পারবো না। তবে আমি যে ভিডিও পোস্ট করবো তা সকলের মনে ধরবে, ভালো লাগবে।

আগস্ট মাসে ইনস্টাগ্রামে একটি ভ্যানিলা কেকের উপর একটি মিষ্টি পোস্ট করেন অভিনেত্রী। তাতে লেখা ছিল ১+১=৩। সঙ্গে ক্যাপশনে লেখেন, ‘আসছে আমাদের ছোট্ট পৃথিবী। আমরা কতটা ধন্য, তা ভাষায় প্রকাশ করতে পারবো না।’ এছাড়া দুজনের একসঙ্গে পথচলার একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। ওই মিষ্টি পোস্ট দেখে বেজায় খুশি হন অনুরাগীরা। শুভেচ্ছার জোয়ারে ভাসান হবু বাবা-মাকে। এখন বাবা-মা হিসেবে নতুন দায়িত্ব পালনের প্রস্তুতি নিচ্ছেন তারা।

ভোরের আকাশ/তা.কা

বিনোদনবলিউডপরিণীতি চোপড়া

শেয়ার করুন: