শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ওজন নিয়ে বৈষম্যের অভিজ্ঞতা জানালেন অঞ্জলি

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৯ জুলাই ২০২৬, ১:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ওজন নিয়ে বৈষম্যের অভিজ্ঞতা জানালেন অঞ্জলি
ওজন নিয়ে বৈষম্যের অভিজ্ঞতা জানালেন অঞ্জলি

বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘ধামাল’-এর চতুর্থ কিস্তি আগামী ১০ জুলাই মুক্তি পাচ্ছে। ছবিতে অজয় দেবগন, রিতেশ দেশমুখ, আরশাদ ওয়ার্সি ও জাভেদ জাফরির পাশাপাশি অভিনয় করেছেন অঞ্জলি আনন্দ। ইতোমধ্যে প্রকাশিত ছবিটির ‘শাড়ি’ গানটি দর্শকদের নজর কেড়েছে। বিশেষ করে গানটিতে অঞ্জলি আনন্দের পারফরম্যান্স নিয়ে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা।

এ চর্চার বড় অংশে রয়েছে সমালোচনা। কারণ, তিনি অন্য সব অভিনেত্রীর মতো স্লিম নন। বিষয়টি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন অঞ্জলি। তার মতে, সমাজ এখনো তার কাজের আগে ওজনটাই দেখে।

ইন্ডিয়া টুডের সাক্ষাৎকারে অঞ্জলি বলেন, ‘সমাজ এখনও এমনই। মানুষ এখনও আমার কাজের আগে ওজনটাই দেখে। যত দিন এমনটা চলবে, তত দিন আমি কাজ করে যাব, যাতে প্রমাণ করতে পারি—এই ধারণাটা ভুল।’

অঞ্জলির মতে, প্রচলিত নায়িকার ছাঁচে না-ফেলা নারীদের জন্য অর্থবহ চরিত্র লেখার ক্ষেত্রে নির্মাতাদের এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। তিনি বলেন, ‘নারীদের জন্য আরও ভালো চরিত্র লেখার ক্ষেত্রে এখনও অনেক কিছু করার বাকি। আমি সেটাই বদলাতে চাই। মানুষ আমাকে যত বেশি দেখবে, তাদের দৃষ্টিভঙ্গিও তত বদলাবে। তখন তারা বুঝবে, একজন অভিনেত্রীর শরীর নয়, তার অভিনয় দক্ষতাকে কাজে লাগিয়ে চরিত্র লেখা সম্ভব।’

আরও পড়ুন

আশ্রয়কেন্দ্রে ৪,১৬৬ মানুষ : প্রতিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস

অবশ্য কেবল স্থূলতাই নয়, চেহারা নিয়েও সমাজের বিদ্রূপ শুনতে হয় মানুষের। তার ভাষ্য, ‘শুধু মোটা হওয়ার জন্য নয়, কেউ কেউ রোগা হওয়ার জন্যও অপমানিত হয়। গায়ের রং, মাথায় চুল না থাকা, চেহারা, পোশাক, এমনকি কোন ব্র্যান্ডের পোশাক পরছে—এসব নিয়েও মানুষকে হেয় করা হয়। সত্যি বলতে, হয়তো এমন সময় কোনো দিনই আসবে না, যখন এসব পুরোপুরি বন্ধ হবে। তবে আমরা অন্তত এসব বিষয়কে ভিন্নভাবে তুলে ধরে মানুষকে নতুনভাবে ভাবতে শেখাতে পারি।’

সোশ্যাল মিডিয়ায় অঞ্জলিকে নিয়ে যে সমালোচনা বা ট্রল হয়, তা নিয়ে মোটেও বিচলিত নন অভিনেত্রী। তিনি বলেন, ‘আমরা জানতাম ট্রলিং হবে। তাই আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত ছিলাম এবং বিষয়টিকে বেশি গুরুত্ব দিইনি। নিন্দুকদের যত বেশি গুরুত্ব দেবেন, তারা তত বেশি নিন্দা করবে। গুরুত্ব না দিলেই ভালো।’

ভোরের আকাশ/জেআ

বলিউডরিতেশ দেশমুখঅজয় দেবগন

শেয়ার করুন: