শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

সঞ্চালকের ভূমিকায় প্রথমবার মাধুরী দীক্ষিত

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ২:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এবার কেবিসিতে আসছে নতুন চমক। ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি) মানেই দর্শকদের কাছে অমিতাভ বচ্চনের পরিচিত মুখ। দীর্ঘদিন ধরে তার সঞ্চালনায় জনপ্রিয়তা ধরে রেখেছে কুইজভিত্তিক এই অনুষ্ঠান। প্রথমবারের মতো কুইজ শোটির সঞ্চালকের দায়িত্বে দেখা যেতে পারে বলিউডের ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিতকে।

তবে হিন্দি ‘কেবিসি’ নয়, অনুষ্ঠানের মারাঠি সংস্করণে সঞ্চালকের আসনে বসতে যাচ্ছেন মাধুরী। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

হিন্দি ‘কেবিসি’র নতুন মৌসুমে অমিতাভ বচ্চনের সঞ্চালনায় প্রচার-ঝলক প্রকাশ্যে আসার পর মাধুরীকে ঘিরে কৌতূহল তৈরি হয়। পরে জানা যায়, মারাঠি সংস্করণেই নতুন এই দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।

এর আগে মারাঠি ‘কেবিসি’তে সঞ্চালকের দায়িত্ব পালন করেছেন স্বপ্নিল জোশী, সচিন খেড়েকর ও নাগরাজ মঞ্জুলের মতো তারকারা। তবে এবারই প্রথম কোনো নারী সঞ্চালকের নেতৃত্বে সাজানো হচ্ছে অনুষ্ঠানটি। ফলে মাধুরীর হাত ধরে মারাঠি ‘কেবিসি’তে তৈরি হতে যাচ্ছে নতুন এক অধ্যায়।

নিজের নতুন দায়িত্বের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মাধুরী। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি জানান, এটি তার জীবনের নতুন একটি অধ্যায়। জ্ঞান, স্বপ্ন ও সম্ভাবনার মেলবন্ধনের এই প্ল্যাটফর্মের অংশ হতে পেরে তিনি রোমাঞ্চিত। নতুন উদ্যমে দর্শকদের সামনে হাজির হওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি।

আরও পড়ুন

থাইল্যান্ডে দুর্ঘটনার পর সুস্থ আছেন খায়রুল বাসার

চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন রিয়্যালিটি শোয়ে বিচারকের আসনেও দেখা গেছে মাধুরীকে। তবে পূর্ণাঙ্গ কুইজ শোর সঞ্চালক হিসেবে এবারই প্রথম তাকে দেখা যাবে। ফলে নতুন ভূমিকায় প্রিয় তারকাকে দেখার অপেক্ষায় তার ভক্তরা।

অবশ্য মারাঠি ‘কেবিসি’র প্রথম নারী সঞ্চালক হলেও পুরো কেবিসি ফ্র্যাঞ্চাইজির আঞ্চলিক সংস্করণে মাধুরী প্রথম নারী সঞ্চালক নন। এর আগে তামিল ভাষার ‘কৌন বনেগা ক্রোড়পতি’ সঞ্চালনা করেছেন অভিনেত্রী রাধিকা শরৎকুমার।

ভোরের আকাশ/জেআ

মাধুরী দীক্ষিত

শেয়ার করুন: