শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শোবিজ ছাড়ার ঘোষণা দিলেন অভিনেত্রী সায়মা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৪ জুন ২০২৬, ২:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সুমনা ইয়াসমিন সায়মা কনটেন্ট ক্রিয়েটর হিসেবে যাত্রা শুরু করে খুব অল্প সময়ের মধ্যেই অভিনেত্রী হিসেবে দর্শকদের নজর কাড়েন। অভিনয় জগতে পরিচিতি পেলেও এবার শোবিজকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিয়ের পর অভিনয় ছেড়ে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী।

গত ৪ এপ্রিল সামাজিক যোগযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় সায়মা জানান, তিনি মিডিয়ায় কাজ করছেন না। মিডিয়া-সম্পর্কিত কোনো কাজের বিষয়ে যোগাযোগ না করার জন্য অনুরোধ করেছেন তিনি।

এর আগে গত বছরের ১২ ডিসেম্বর বিয়ে সেরেছেন সায়মা। বরের নাম রাসেল খান, তিনি লন্ডনপ্রবাসী। স্বামীর সঙ্গে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সায়মা।

আরও পড়ুন

ঝাল মরিচ-রসুন ডেভিলড এগস

‘হরবোলা’, ‘সাথী’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করে পরিচিতি পেয়েছেন সায়মা। এর আগে সায়মা বলেন, ‘আমি পরিকল্পনা করে অভিনয়ে আসিনি। তখন কনটেন্ট ক্রিয়েটর ছিলাম, ফেসবুকে ভিডিও করতাম। ওখান থেকে ইমরান মাহমুদুল ভাইয়ার সঙ্গে ‘মন বোঝে না’ গানের ভিডিও চিত্রে কাজের প্রস্তাব পাই। এই বছরই কাজটি এসেছে।’

গত বছর ফেব্রুয়ারিতে ‘পাঁজর ৩’ দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে সায়মার। শোবিজ জগতে প্রায় এক বছরের ক্যারিয়ার এ অভিনেত্রীর।

ভোরের আকাশ/জেআ

বিনোদন সংবাদকনটেন্ট ক্রিয়েটরঅভিনেত্রীসুমনা ইয়াসমিন সায়মা

শেয়ার করুন: