শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আল্লু আর্জুনের শৈশবের সেলিব্রিটি ক্রাশ ছিলেন শ্রীদেবী

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২ আগস্ট ২০২৬, ৪:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আল্লু আর্জুন ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির সাফল্যের পর বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন। তাঁর অভিনয়, স্টাইল ও ব্যক্তিত্বে মুগ্ধ কোটি কোটি ভক্ত। তবে এবার নিজের শৈশবের এক আবেগঘন স্মৃতির কথা জানিয়ে আলোচনায় এসেছেন এই তারকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আল্লু আর্জুন জানান, ছোটবেলায় তাঁর প্রথম ও একমাত্র সেলিব্রিটি ক্রাশ ছিলেন বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী। তিনি বলেন, শ্রীদেবীর সৌন্দর্য ও অভিনয়ের প্রতি এতটাই মুগ্ধ ছিলেন যে, তাঁকে অন্য কারও সঙ্গে কল্পনা করাও তাঁর পক্ষে কঠিন ছিল।

আল্লু আর্জুন স্মৃতিচারণ করে জানান, ১৯৯৬ সালে প্রযোজক বনি কাপুরের সঙ্গে শ্রীদেবীর বিয়ের খবর শুনে তিনি ভীষণ কষ্ট পেয়েছিলেন। সেই সময় তিনি এতটাই আবেগাপ্লুত হয়ে পড়েন যে, পুরো একটি দিন কান্না করেছিলেন। তাঁর এমন প্রতিক্রিয়া দেখে পরিবারের সদস্যরাও বিস্মিত হয়েছিলেন।

কলকাতাভিত্তিক গণমাধ্যম আজকাল-এর এক প্রতিবেদনে আল্লু আর্জুনের শৈশবের এই মজার স্মৃতিচারণ উঠে এসেছে। সেখানে অভিনেতা জানান, শ্রীদেবীর প্রতি তাঁর ভালোবাসা ছিল নিখাদ ভক্তির, যা বয়স বাড়ার পরও শ্রদ্ধায় পরিণত হয়েছে।

আরও পড়ুন

বাংলাদেশি সিনেমায় প্রথম কাজ, উচ্ছ্বসিত মধুমিতা সরকার

২০১৮ সালে শ্রীদেবীর আকস্মিক মৃত্যুতে গোটা ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের মতো আল্লু আর্জুনও গভীরভাবে শোকাহত হন। তিনি আজও শৈশবের সেই প্রিয় অভিনেত্রীকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করেন।

আল্লু আর্জুনের এই অকপট স্বীকারোক্তি ভক্তদের কাছে তাঁর ব্যক্তিগত জীবনের এক ভিন্ন দিক তুলে ধরেছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতার এই আবেগঘন স্মৃতিচারণের প্রশংসা করেছেন।

ভোরের আকাশ/জেআ

আল্লু আর্জুনশ্রীদেবী

শেয়ার করুন: