শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চাঙ্কি পান্ডের সঙ্গে এক ফ্রেমে চঞ্চল চৌধুরী

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৭ মে ২০২৬, ৪:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউডের প্রবীণ অভিনেতা চাঙ্কি পান্ডের সঙ্গে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতি প্রকাশিত একটি ছবি বেশ আলোচনায়। চাঙ্কি পান্ডের সঙ্গে তোলা একটি সেলফি পোস্ট করে ভক্তদের রিতিমতো চমকে দিয়েছেন এই অভিনেতা।

শনিবার (১৬ মে) ছবিটি  প্রকাশ করে ক্যাপশনে চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘হঠাৎ দেখা…….!!! চাঙ্কি পান্ডে।’ সঙ্গে জুড়ে দিয়েছেন দুটি ভালোবাসার ইমোজি। ছবিটির ব্যাকগ্রাউন্ড দেখে ধারণা করা হচ্ছে, কোনো আন্তর্জাতিক বিমানবন্দরে দুই তারকার এই আকস্মিক সাক্ষাৎ ঘটেছে।

ছবিটি সামাজিক মাধ্যমে প্রকাশ হতেই চঞ্চলের ভক্ত-অনুরাগীদের মাঝে বেশ উচ্ছ্বাস দেখা যায়। ছবিটির মন্তব্য ঘরেও বইছে রসাত্মক ও প্রশংসামূলক মন্তব্যের ঝড়।

আবার অনেক ভক্ত চঞ্চল চৌধুরীকে শুভকামনা জানিয়ে বলিউডের বড় কোনো প্রজেক্টে তার যুক্ত হওয়ার সম্ভাবনা নিয়ে জল্পনা প্রকাশ করেছেন। আবার কেউ কেউ চাঙ্কি পান্ডের পুরোনো ঢাকাই সিনেমার ক্যারিয়ারের কথা স্মরণ করে মন্তব্য করেছেন।

আরও পড়ুন

মা–মেয়ের থ্রিলার গল্পে ফিরছেন মৌ

বলিউডের পাশাপাশি চাঙ্কি পান্ডে একসময় বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করেও দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন। বিশেষ করে নব্বইয়ের দশকে এ দেশের ‘স্বামী কেন আসামি’ এবং ‘বেশ করেছি প্রেম করেছি’র মতো সুপারহিট সিনেমায় অভিনয় করে তিনি বাঙালি দর্শকদের মন জয় করেন।

বিভিন্ন সাক্ষাৎকারে বাংলাদেশের প্রতি নিজের বিশেষ ভালোবাসার কথাও জানিয়েছেন এই অভিনেতা। বর্তমানে তিনি নতুন করে আলোচনায় থাকেন তার মেয়ে ও বলিউডের বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী অনন্যা পান্ডের কারণে।

ভোরের আকাশ/সু.পা

চঞ্চল চৌধুরী

শেয়ার করুন: