শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মা–মেয়ের থ্রিলার গল্পে ফিরছেন মৌ

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৭ মে ২০২৬, ২:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌকে নিয়ে নির্মাতা আকা রেজা গালিব বছরখানেক আগে যে ওয়েব ফিল্মটি নির্মাণ করেছিলেন, অবশেষে সেটি মুক্তি পেতে যাচ্ছে। তবে মুক্তির আগে বদলে গেছে ওয়েব ফিল্মটির। ‘সারার সংসার’ নামে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন-এ এটি সিনেমা আকারে মুক্তি পাবে।

প্রয়াত কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের ‘আর্তনাদ’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে এই সিনেমা। তবে গল্পটি সময়োপযোগী করে দর্শকের সামনে উপস্থাপন করতে এর কিছু প্লট ও চরিত্রের নামে পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত প্রায় ৯৯ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ মাসুমা মায়মুর। ঢাকার বিভিন্ন লোকেশনে এর দৃশ্য ধারণের কাজ সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন

বেগুনি শাড়িতে মোহময়ী তাসনিয়া ফারিণ

সিনেমার গল্প নিয়ে নির্মাতা আকা রেজা সংবাদ মাধ্যমে গালিব জানান, এটি মূলত পারিবারিক গল্প, যেখানে থ্রিলারের ছোঁয়া রাখা হয়েছে। মা ও মেয়ের গল্প নিয়ে এগিয়েছে সিনেমাটি। মেয়ের ওপর নেমে আসা এক বিপদ এবং নানা বাধা অতিক্রম করে তাকে উদ্ধার করতে মায়ের ভূমিকাই এখানে মূল উপজীব্য। এতে মায়ের চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ। তার চরিত্রটিকে ঘিরেই পুরো গল্পটি ভাবা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।

পারিবারিক আবহের এই থ্রিলার সিনেমাটিতে মৌ ছাড়াও আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, নাফিস আহমেদ, নাফিসা মালিয়াত প্রমি, এ কে আজাদ সেতু, ইহতেশাম আহমেদ টিংকুসহ অনেকে।

ভোরের আকাশ/সু.পা

সাদিয়া ইসলাম মৌ

শেয়ার করুন: