শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিজেপিতে যোগ দেওয়ার গুঞ্জন, অবশেষে মুখ খুললেন প্রসেনজিৎ

বিনোদন ডেস্ক:

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ২:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দেওয়ার গুঞ্জন নাকচ করে দিয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি। 

তিনি জানিয়েছেন, বর্তমানে কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার পরিকল্পনা তার নেই। ভবিষ্যতে এমন কোনো সিদ্ধান্ত নিলে সেটি সবার আগে সংবাদমাধ্যমকে জানাবেন।

সম্প্রতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ এবং পরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে বৈঠকের পর প্রসেনজিৎকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা শুরু হয়। বিশেষ করে বিজেপিতে যোগ দেওয়ার গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দেয়।

তবে বৃহস্পতিবার নবান্নে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে এসব গুঞ্জনকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দেন তিনি।

প্রসেনজিৎ বলেন, ‘আমার নবান্নে আসাকে ঘিরে যে আলোচনা হচ্ছে, তা একেবারেই ভিত্তিহীন। আমি বাংলা চলচ্চিত্র শিল্পের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে এসেছি। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।’

রাজ্যসভার সদস্য হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তার ভাষায়, ‘দয়া করে রাজনীতি নিয়ে আর কোনো প্রশ্ন করবেন না। আমি ইন্ডাস্ট্রির প্রতিনিধি হিসেবে এসেছি। শুটিংয়ের সময় শিল্পীদের নানা সমস্যা ও সুযোগ-সুবিধা নিয়েই আলোচনা হয়েছে।’

বৈঠকে টলিউডের বর্তমান পরিস্থিতি, শিল্পের উন্নয়ন এবং মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপন নিয়েও আলোচনা হয়েছে বলে জানান এই অভিনেতা।

আরও পড়ুন

তৃণমূল ছাড়লেন তিন সাবেক রাজ্যসভা সদস্য, যোগ দিলেন বিজেপিতে

প্রায় চার দশকের অভিনয়জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রসেনজিৎ বলেন, বাংলা চলচ্চিত্র শিল্পের স্বার্থেই তিনি এসব বিষয়ে উদ্যোগ নিচ্ছেন। স্টুডিওপাড়ায় নতুন কোনো কমিটি গঠিত হলে দায়িত্ব নিতে আপত্তি নেই বলেও জানান তিনি।

প্রসেনজিৎ বলেন, ‘আমি এই ইন্ডাস্ট্রিরই একজন। যদি দায়িত্ব দেওয়া হয়, তাহলে শিল্পের স্বার্থে অবশ্যই তা গ্রহণ করব। আমাদের সবার লক্ষ্য টলিউডের উন্নয়ন।’

ভোরের আকাশ/এনএ

বিজেপি সরকারপ্রসেনজিৎ

শেয়ার করুন: