শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কন্যাসন্তানের বাবা হলেন অপূর্ব

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ২:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

কন্যাসন্তানের বাবা হলেন অভিনেতা অপূর্ব। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। পোস্টে নবজাতকের হাতের ছবি জুড়ে দেন এ অভিনেতা। কন্যার নাম ‘আনায়া’। উচ্ছ্বাস প্রকাশ করে অপূর্ব তার পোস্টে লেখেন ‘আলহামদুলিল্লাহ’।

অভিনেতা তার সদ্যোজাত কন্যার একটি হাত ধরে থাকা ছবি যুক্ত করে এই খবর জানান। অপূর্ব ও তার স্ত্রী শাম্মা দেওয়ান তাদের কন্যার নাম রেখেছেন আনায়া।

সুসংবাদটি জানিয়ে অপূর্ব তার পোস্টে লেখেন, ‘আলহামদুলিল্লাহ! আমরা আনন্দিত ও কৃতজ্ঞ। আমাদের কন্যার আগমনের খবর জানাতে। স্বাগতম, প্রিয় আনায়া! আমাদের ছোট্ট রাজকন্যাকে সবসময় আপনার প্রার্থনায় রাখুন। আমাদের ওপর আপনাদের অবিরাম ভালোবাসা এবং সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।

পরিবার সূত্রে জানা গেছে, কন্যা আনায়া এবং তার মা শাম্মা দেওয়ান দুজনেই সুস্থ আছেন। অপূর্বর স্ত্রী শাম্মা দেওয়ান যুক্তরাষ্ট্রে কন্যাসন্তানটির জন্ম দিয়েছেন।

২০২১ সালের সেপ্টেম্বরে অপূর্ব যুক্তরাষ্ট্র প্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেছিলেন। বিয়ের প্রায় চার বছর পর এই দম্পতির কোল আলো করে কন্যাসন্তানের জন্ম হলো।

এর আগে অপূর্ব ২০১১ সালের ২১ ডিসেম্বর নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন এবং ২০২০ সালে তাদের বিচ্ছেদ ঘটে। অপূর্ব ও অদিতির ঘরে জায়ান ফারুক আয়াশ নামের এক পুত্রসন্তান রয়েছে। শাম্মার আগে অপূর্ব অভিনেত্রী প্রভাকে বিয়ে করেছিলেন, তবে সেই বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি।

ভোরের আকাশ/তা.কা

 

অপূর্বসন্তানঢালিউডঅভিনেতা

শেয়ার করুন: