শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হানিফ সংকেতের ‘ইত্যাদি’ এবার নরসিংদীতে

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২ জুন ২০২৬, ২:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্বের শুটিং দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে দর্শকদের সামনে তুলে ধরার ধারাবাহিকতায় এবার নরসিংদীতে অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগরে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সামনে নির্মিত হয়েছে এবারের আয়োজনের মঞ্চ।

অনুষ্ঠানের শুরুতেই নরসিংদীর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে কেন্দ্র করে থাকছে বর্ণিল নৃত্যগীত। মনিরুজ্জামান পলাশের কথায় গানটির সুর করেছেন হানিফ সংকেত। সংগীতায়োজন করেছেন মেহেদী। গানটিতে কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা ও রাজিব।

এবারের পর্বে আরও থাকছে নরসিংদীর সন্তান শিল্পী ইমন চৌধুরী ও তাঁর দল বেঙ্গল সিম্ফনির পরিবেশনায় একটি ফোক-ফিউশন গান। গানটির কথা লিখেছেন জুয়েল আহমেদ ও কবির বকুল, আর সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী নিজেই।

দর্শকপর্বে নরসিংদীভিত্তিক প্রশ্নোত্তরের মাধ্যমে নির্বাচিত চারজন দর্শক অংশ নেন একটি বিশেষ নাট্যাংশে, যেখানে তুলে ধরা হয়েছে জেলার ঐতিহ্যবাহী বিভিন্ন পণ্য।

এ ছাড়া এবারের ‘ইত্যাদি’তে থাকছে প্রাচীন প্রত্নস্থল উয়ারী-বটেশ্বর, নরসিংদীর ইতিহাস, ঐতিহ্য, গুরুত্বপূর্ণ স্থাপনা, জেলার কীর্তিমান ব্যক্তিত্ব এবং বিখ্যাত তাঁতশিল্প নিয়ে তথ্যভিত্তিক প্রতিবেদন।

নিয়মিত আয়োজন হিসেবে থাকছে কাশেম টিভির সাংবাদিক ও নাতির মজার আড্ডা, পাশাপাশি সামাজিক অসঙ্গতি ও সমসাময়িক বিষয় নিয়ে ব্যঙ্গাত্মক নাট্যাংশ।

আরও পড়ুন

নেতানিয়াহু ‘বদ্ধ উন্মাদ ও অকৃতজ্ঞ’ : ট্রাম্প

অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

নরসিংদী পর্বের ‘ইত্যাদি’ আগামী ৫ জুন, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে।

ভোরের আকাশ/জেআ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমাননরসিংদীইত্যাদিহানিফ সংকেতটেলিভিশনবাংলাদেশ সংস্কৃতি

শেয়ার করুন: