শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

দক্ষিণী চলচ্চিত্রে দেখা যাবে মধুমিতা সরকারকে

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৪ আগস্ট ২০২৬, ৪:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার বিনোদন অঙ্গনে সিনেমার পর্দায় ধারাবাহিকভাবে আলোচনায় রয়েছেন। সম্প্রতি পরিচালক এমডি ইকবাল নির্মিত ‘গুলশানের চামেলী’ সিনেমার প্রধান চরিত্রে তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। এরপর থেকেই বাংলাদেশের শোবিজ অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এই কলকাতার অভিনেত্রী।

টালিউড ও ছোটপর্দা মাতিয়ে তিনি এবার দুই বাংলা তো বটেই, এমনকি দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতেও নিজের ডানা মেলছেন। আর তার মধ্যেই এদিন প্রকাশ্যে এলো মধুমিতা সরকারের নতুন তেলেগু ছবির ঝলক। ভারতীয় গণমাধ্যম আজকালের বরাতে এসব তথ্য জানা গেছে।

সম্প্রতি ‘গুলশানের চামেলী’ দিয়ে ঢালিউডে পা রেখেছেন মধুমিতা। জীবনের প্রথম বাংলাদেশি এই প্রজেক্টের শুটিংয়ের জন্য তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। আর এর মধ্যেই এলো আরও এক দুর্দান্ত খবর—খুব শিগগির তেলেগু ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে এই অভিনেত্রীর!

আরও পড়ুন

গাজীপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ

প্রকাশ্যে এসেছে মধুমিতার নতুন তেলেগু সিনেমা ‘মায়া লেডি’-র টিজার। ছবিতে তার বিপরীতে রয়েছেন ‘বাহুবলী’ খ্যাত তারকা রাকেশ ভারে। প্রশঙ্কর পরিচালিত এ সিনেমাটি মূলত রোমান্টিক-সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার, যেখানে টানটান উত্তেজনা ও অ্যাকশনের পাশাপাশি থাকছে ভরপুর রোমান্স। জানা গেছে, চলতি বছরের বর্ষাতেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আলোচিত এই সিনেমা।

ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘বোঝেনা সে বোঝেনা’ কিংবা ‘কুসুম দোলা’ দিয়ে ক্যারিয়ার শুরু করে সিনেমা ও ওয়েব সিরিজে একের পর এক চমক দেখিয়েছেন মধুমিতা। এবার ঢাকাই সিনেমা আর দক্ষিণী অ্যাকশন থ্রিলারে একযোগে বাজিমাত করতে প্রস্তুত তিনি। সব মিলিয়ে দুই বাংলার দর্শকদের চোখ এখন এই লাস্যময়ী সুন্দরীর নতুন যাত্রার দিকে!

ভোরের আকাশ/জেআ

কলকাতাঅভিনেত্রী মধুমিতা সরকার

শেয়ার করুন: