শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অবশেষে সালমানকে নিয়ে অভিমান প্রকাশ করলেন ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ৩:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউড সুপারস্টার (ভাইজান নামে যিনি পরিচিত) সালমান খানের ব্যক্তিগত জীবন প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। তার প্রেমের গল্পগুলো সিনেমার মতো নাটকীয়। এর মধ্যে বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই-এর নামও রয়েছে।

সেই প্রেমের রেশ নিয়েই ২০০৮ সালে সালমানের সঞ্চালিত জনপ্রিয় গেম শো ‘দস কা দম’-এ উপস্থিত হন ঐশ্বরিয়া রাই। আর সেখানে এসেই প্রেমিক সালমানকে নিয়ে খুবই অভিমান প্রকাশ করেছিলেন এই সুন্দরী।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, অনুষ্ঠান চলাকালীন এক পর্যায়ে ঐশ্বরিয়া অভিমানী সুরে সালমানকে বলেন, ‘দেখতে পাই তো আমি। যখনই কোনো অভিনেত্রীকে তুমি আমন্ত্রণ জানাও, কত ফ্লার্ট করো তাদের সঙ্গে।’

এ কথা শুনে বলিউড ভাইজান অভিভূত হয়ে তাকিয়ে ছিলেন তার প্রেমিকার দিকে। তারপর আদরের সুরে বলেছিলেন, ‘তুমিও এসেছ। এসো, তোমাকেও আমি জড়িয়ে ধরছি।’ বলেই ঐশ্বরিয়াকে আলিঙ্গন করেন সালমান।

শুধু ঐশ্বরিয়াই নন, পরবর্তী প্রেমিকা অভিনেত্রী ক্যাটরিনা কাইফও কিন্তু সেই একই অভিমান করেছিলেন সালমান সম্পর্কে। ক্যাটরিনা বলেছিলেন, ‘সালমান খান, তুমি মহিলাদের সঙ্গে ইদানীং খুবই ফ্লার্ট করছ দেখছি।’

তবে জানা যায়, যখন ঐশ্বরিয়ার সঙ্গে প্রেম ছিল তখন খুবই পজেটিভ ছিলেন সালমান। যার কারণে অভিনেতা বিবেক ওবেরয়ের সঙ্গে রাই সুন্দরীর ঘনিষ্ঠতা তৈরি হওয়ার বিষয়টিকে একেবারেই মানতে পারেননি তিনি। যার ফলস্বরূপ বিবেকের ক্যারিয়ারে ধস নামান সালমান খান—এমন গুঞ্জন শোনা যায় বলিউডে।

এদিকে পরবর্তী সময় ঐশ্বরিয়ার বিয়ে হয় অভিষেক বচ্চনের সঙ্গে, আর ক্যাটরিনার বিয়ে করেছেন অভিনেতা ভিকি কৌশলকে। বর্তমানে সালমানের দুই প্রেমিকা যখন খুব ব্যস্ত নিজ-নিজ সাংসারিক জীবন নিয়ে, সেখানে বলিউড ভাইজান এখনো রয়ে গেছেন অবিবাহিত। জীবনে প্রেমিকা আসা সত্ত্বেও, কোনো সম্পর্কই বিয়ে পর্যন্ত গড়ায়নি তার।

এ বিষয়ে এক টক শোতে সালমান আক্ষেপ প্রকাশ করে বলেছিলেন, ‘সব আমার দোষ। আমার প্রেমিকাদের নয়। আমার ভুলেই তারা আমাকে বারবার ছেড়ে চলে গিয়েছেন।’

ভোরের আকাশ/মো.আ.

ঐশ্বরিয়া রাইসালমান খানবলিউড

শেয়ার করুন: