শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভক্তদের সতর্ক করলেন শ্রুতি হাসান

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৬ জুন ২০২৫, ৩:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভক্তদের সতর্ক করলেন শ্রুতি হাসান
ভক্তদের সতর্ক করলেন শ্রুতি হাসান

ভারতের জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী শ্রুতি হাসানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করে ভক্তদের সতর্ক করেন তিনি।

শ্রুতি জানান, তার এক্স অ্যাকাউন্ট থেকে কেউ অনভিপ্রেত পোস্ট বা লিংক পাঠালে যেন সেটিতে কেউ সাড়া না দেন কিংবা কোনো আলোচনায় না জড়ান। ইনস্টাগ্রামে তিনি লেখেন, “আপনাদের সকলকে জানাচ্ছি, আমার টুইটার (এক্স) অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। সেই অ্যাকাউন্ট থেকে যা কিছু পোস্ট হচ্ছে, তা আমার করা নয়। অনুগ্রহ করে কোনো প্রতিক্রিয়া জানাবেন না বা আলাপ-আলোচনায় জড়াবেন না।”

হ্যাক হওয়ার আগে সর্বশেষ ২৩ জুন শ্রুতি তার এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, “আমিই কি একমাত্র যে বিষণ্ণ ও বৃষ্টিবহুল আবহাওয়ায় অনেক বেশি উৎফুল্ল ও পজিটিভ থাকি?” এরপরই অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

সম্প্রতি শ্রুতি হাসান এ আর রহমানের সুরে নির্মিত ‘ঠগ লাইফ’ ছবির অডিও লঞ্চ অনুষ্ঠানে চমকপ্রদ পারফরম্যান্সে মঞ্চ মাতান। অনুষ্ঠানটি চেন্নাইয়ে অনুষ্ঠিত হয়, যেখানে শ্রুতি ছাড়াও উপস্থিত ছিলেন ছবির পুরো কাস্ট ও সুরকার এ আর রহমান।

শিগগিরই তিনি লোকেশ কানাগরাজ পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি ‘কুলি’-তে অভিনয় করতে যাচ্ছেন। এতে শ্রুতির সঙ্গে থাকছেন দক্ষিণ ভারতীয় সিনেমার দুই কিংবদন্তি—রজনীকান্ত ও নাগার্জুনা।

ভোরের আকাশ//হ.র

বিনোদনকেন্দ্রঅভিনেত্রীবলিউড

শেয়ার করুন: