শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

আমি নিজেকে মিস করছি, আবেগঘন পোস্ট রিয়া চক্রবর্তীর

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২০ মে ২০২৬, ১:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর একের পর এক কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে। আইনি জটিলতা, তীব্র সমালোচনা এবং মাদক মামলায় এক মাসের কারাবাস—সব মিলিয়ে জীবনের এক চরম সংকটময় অধ্যায় পার করেছেন তিনি। যদিও পরবর্তীতে আদালত তাকে সব অভিযোগ থেকে অব্যাহতি দেয়, তবে সেই সময়ের প্রভাব এখনো তার মানসিকতায় রয়ে গেছে বলে মনে করছেন অনেকে।

এবার নিজেই জানালেন, কোথাও যেন নিজের সঙ্গেই দূরত্ব তৈরি হয়েছে তার। আর সেই উপলব্ধি থেকেই জীবনে বড় একটি সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী, যা নিয়ে উদ্বেগে পড়েছেন ভক্ত-অনুরাগীরা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্ট করেন তিনি।

সেখানে নিজের ভেতরের টানাপোড়েন তুলে ধরে রিয়া লেখেন, ‘সম্প্রতি আমি নিজেকে খুব মিস করছি। অনবরত কোলাহল, মোবাইল স্ক্রল করা—এসব যেন জীবনে খুব কঠিন হয়ে উঠেছে। জীবন থেকে এমনটা আমি একেবারেই প্রত্যাশা করিনি। কোনো মুহূর্তে জীবন্তভাবে বাঁচার অনুভূতি যেন দিন দিন বিরল হয়ে উঠছে।’

ভার্চুয়াল দুনিয়ার কৃত্রিমতা ও কোলাহল থেকে দূরে যেতে চান বলেও জানান তিনি। মানসিক শান্তি খুঁজে পেতে ও বাস্তব জীবনের কাছাকাছি ফিরতে সাময়িক বিরতির সিদ্ধান্ত নিয়েছেন রিয়া।

তিনি আরও লেখেন, ‘তাই কিছু সময়ের জন্য আমি একটু থেমে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। গভীর শ্বাস নিতে চাই এবং আশপাশের বাস্তব ও খাঁটি বিষয়গুলোর সঙ্গে নতুন করে যুক্ত হতে চাই।’

আরও পড়ুন

বিরতির পর নতুন কাজে ফিরতে প্রস্তুত মধুরিমা

আপাতত ক্যামেরার সামনে নয়, জীবনের বাস্তব মুহূর্তগুলো অনুভব করতেই সময় দিতে চান এই বলিউড তারকা। তাই সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও সাময়িক বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। তবে ভক্তদের আশ্বস্ত করে জানিয়েছেন, খুব শিগগিরই আবার ফিরে আসবেন। তবুও তার এই আবেগঘন বার্তা ঘিরে উদ্বেগ কাটছে না ভক্তদের মধ্যে।

প্রসঙ্গত, দীর্ঘ বিরতির পর ২০২৪ সালে ‘চ্যাপ্টার ২’ নামের একটি টক-শো শুরু করেছিলেন রিয়া চক্রবর্তী। শোয়ের কয়েকটি পর্ব দর্শকমহলে সাড়া ফেললেও, নতুন করে কাজের ধারায় ফেরার মাঝেই নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার এই যাত্রা শুরু করলেন তিনি।

ভোরের আকাশ/সু.পা

অভিনেত্রী রিয়া চক্রবর্তী

শেয়ার করুন: