শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মোদির জন্মদিনে অভিনব শুভেচ্ছা কঙ্গনার

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৯:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

আজ ১৭ সেপ্টেম্বর ৭৫ ছুঁয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জন্মদিনে শুভানুধ্যায়ীরা শুভেচ্ছায় সিক্ত করছেন তাকে। বলিউড তারকা ও বিজেপি শিবিরের সংসদ সদস্য কঙ্গনা রণৌতও আছেন এ দলে। তবে তিনি করেছেন ব্যতিক্রম এক আয়োজন। রক্তদানের মাধ্যমে মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন কঙ্গনা।

মোদিকে নিয়ে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজির জন্মদিন উপলক্ষে আজ মাণ্ডিতে বিশেষ হোমযজ্ঞ করলাম। পাশাপাশি স্থানীয় বিজেপি সংগঠনের তরফে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল, সেখানে রক্তদান করার সৌভাগ্য হলো। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি প্রধানমন্ত্রী দীর্ঘায়ু হন, সুস্থ থাকুন।

আরও বলেন, ভারতমাতার প্রকৃত সন্তান এবং দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা মোদীজির জন্মদিনে আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। সবকা সাথ সবকা বিকাশ মন্ত্রেই উন্নত ভারতের স্বপ্ন পূরণে অবিচল তিনি।

কঙ্গনার মোদিবন্দনা নতুন না। সংসদ সদস্য হওয়ার আগে থেকেই প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ তিনি। এজন্য অনেক সময় কটাক্ষের মুখেও পড়তে হয়েছে তাকে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

ভোরের আকাশ/তা.কা

কঙ্গনারনরেন্দ্র মোদিবলিউড

শেয়ার করুন: