শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

কেয়া পায়েল ও তৌসিফ মাহবুবের ‘অবশেষে তুমি এলে’

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৮ মে ২০২৬, ৪:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বর্তমান সময়ের জনপ্রিয় নাট্যাভিনেত্রী কেয়া পায়েল অভিনীত নতুন নাটক ‘অবশেষে তুমি এলে’ প্রকাশ পেয়েছে। সম্প্রতি জাগো এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া এই নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব।

নাটকটি নির্মাণ করেছেন সেলিম রেজা। নির্মাতার ভাষ্য অনুযায়ী, রোমান্টিক ও পারিবারিক আবহে গড়ে উঠেছে এর গল্প। কাহিনিতে দেখা যায়, বাবার রেখে যাওয়া ফুলের দোকানকে কেন্দ্র করে এক তরুণের স্বপ্ন ও সংগ্রামের গল্প। ফুলের প্রতি ভালোবাসার পাশাপাশি সে একদিন বাংলা নাটকের জনপ্রিয় তারকা হওয়ার স্বপ্নও লালন করে।

গল্পের একপর্যায়ে অফিস শেষে ফুল কিনতে সেই দোকানে আসেন কেয়া পায়েল। প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যান তৌসিফ মাহবুবের চরিত্রটি। এরপর ধীরে ধীরে এগিয়ে যায় নাটকের মূল কাহিনি।

নাটকটিতে রয়েছে ‘ছুঁয়ে থাকো আমায়’ শিরোনামের একটি গান। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীত পরিচালনা করেছেন কাওসার খান। গানটিতে কণ্ঠ দিয়েছেন শাওন গানওয়ালা ও অবন্তী সিঁথি।

আরও পড়ুন

ঈদ ‘আনন্দমেলায়’ একসঙ্গে রুনা লায়লা ও বেবী নাজনীন

নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন টুটিয়া ইয়াসমিন পাপিয়া, নিজাম উদ্দিন তামু, ডিকন নূর, আশরাফুল আলম সোহাগ ও ফারুক আহমেদ। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে বরেণ্য অভিনেতা আবুল হায়াত-কে।

এদিকে ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কেয়া পায়েল। প্রতি বছরের মতো এবারও ঈদের বিভিন্ন নাটকে ভিন্নধর্মী চরিত্রে দর্শকদের সামনে হাজির হবেন তিনি।

ভোরের আকাশ/সু.পা

অভিনেত্রী কেয়া পায়েল

শেয়ার করুন: