শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চাষী আলমের জীবনে এলো ‘শ্রেষ্ঠ নিয়ামত’

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ১:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের জনপ্রিয় ‘হাবু ভাই’ খ্যাত তারকা চাষী আলম। চলতি বছরের ২০ মে আবারও পুত্র সন্তানের বাবা হয়েছেন। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই ছেলে ও স্ত্রীর সঙ্গে একটি মিষ্টি মুহূর্ত ভাগ করে নিয়েছেন তিনি।

শেয়ার করা ছবিতে বেশ খোশমেজাজে ফ্রেমবন্দী হয়েছেন এই দম্পতি। ছবিটি পোস্ট করে ক্যাপশনে চাষী আলম লিখেছেন, ‘শ্রেষ্ঠ নিয়ামত।’ প্রিয় তারকার এমন আনন্দের দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছার ঢল নেমেছে।

নেটিজেনরা শুভকামনা জানিয়ে মন্তব্য করছেন। এক ভক্ত লিখেছেন, ‘অভিনন্দন মাশাআল্লাহ, আল্লাহ আপনার পরিবারকে সুখে-শান্তিতে রাখুক।’ অন্য একজন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, অভিনন্দন।’

আরও পড়ুন

প্রধান কোচ ছাড়াই শুরু অনূর্ধ্ব-১৯ দলের প্রস্তুতি ক্যাম্প

২০২৩ সালের ২৫ আগস্ট বেশ জাঁকজমকপূর্ণ পারিবারিক আয়োজনে তুলতুলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন চাষী আলম। বিয়ের পর থেকেই বেশ সুখে দিন কাটছে এই দম্পতির। এর আগে ২০২৪ সালের ১০ জুলাই প্রথম পুত্র সন্তানের বাবা হয়েছিলেন তিনি। এবার দ্বিতীয় সন্তানের আগমনে তাদের সংসার যেন পূর্ণতা পেল।

নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত তুমুল জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ‘হাবু ভাই’ চরিত্রে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেন চাষী আলম। এই এক চরিত্রই তাকে এনে দেয় আকাশচুম্বী তারকাখ্যাতি। এরপর থেকে ছোট পর্দা ও ওটিটি প্ল্যাটফর্মে নিয়মিত অভিনয় করে দর্শকদের বিনোদিত করে যাচ্ছেন এই অভিনেতা।

ভোরের আকাশ/জেআ

বিনোদন খবরসুখবরঅভিনেতাচাষী আলম

শেয়ার করুন: