শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

প্রধান কোচ ছাড়াই শুরু অনূর্ধ্ব-১৯ দলের প্রস্তুতি ক্যাম্প

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চলতি বছর অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রত্যাশিত সাফল্য পায়নি বাংলাদেশ। টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছিল আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দলকে। বিশ্বকাপ শেষে দীর্ঘ সময় কোনো আন্তর্জাতিক কার্যক্রম বা ম্যাচে অংশ নেয়নি জুনিয়র টাইগাররা।

তবে ২০২৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে ভবিষ্যৎ দল গঠনের কাজ শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতোমধ্যে ইয়ুথ ক্রিকেট লিগের কার্যক্রম শেষ হয়েছে এবং ৫০ জন ক্রিকেটারকে নিয়ে একটি প্রশিক্ষণ কর্মসূচিও আয়োজন করা হয়েছে।

এর ধারাবাহিকতায় ৪৬ জন সম্ভাবনাময় ক্রিকেটারকে নিয়ে খুলনায় নতুন ক্যাম্প শুরু করেছে বিসিবি। গত শনিবার শুরু হওয়া এই ক্যাম্প চলবে আগামী ২৭ জুন পর্যন্ত। ক্যাম্প চলাকালে ক্রিকেটারদের কয়েকটি দলে ভাগ করে মোট পাঁচটি একদিনের ম্যাচ আয়োজন করা হবে। এর মধ্যে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল।

এদিকে গত মাসে বর্তমান প্রধান কোচ নাভিদ নেওয়াজের সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এরপর নতুন প্রধান কোচ নিয়োগ নিয়ে আলোচনা শুরু হলেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। কিছুদিন আগে দেশি কোচদের নিয়ে গুঞ্জন শোনা গেলেও তা বাস্তবে রূপ নেয়নি। ফলে খুলনার এই প্রস্তুতি ক্যাম্প শুরু হয়েছে প্রধান কোচ ছাড়াই।

আরও পড়ুন

দুই ফরমেশনে আর্জেন্টিনার অনুশীলন, এখনও চূড়ান্ত নয় একাদশ

বিসিবি সূত্রে জানা গেছে, প্রধান কোচ নিয়োগের বিষয়ে চলতি সপ্তাহের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এর মধ্যে চলমান ক্যাম্পে কোচিং দায়িত্ব পালন করছেন ডলার মাহমুদ, মোহাম্মদ সেলিম ও আরশাদ খান।

২০২৮ যুব বিশ্বকাপের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এই ক্যাম্পকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিসিবি। তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্স মূল্যায়ন এবং ভবিষ্যৎ দল গঠনের ভিত্তি তৈরিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ভোরের আকাশ/সু.পা

বিসিবি অনূর্ধ্ব-১৯

শেয়ার করুন: