শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বলিউডে সিনেমা বানাতে আগ্রহী টম ক্রুজ

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৯ মে ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বলিউডে সিনেমা বানাতে আগ্রহী টম ক্রুজ
বলিউডে সিনেমা বানাতে আগ্রহী টম ক্রুজ

হলিউডের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক টম ক্রুজ এবার বলিউডে সিনেমা নির্মাণের ইচ্ছা প্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি হিন্দিতে কথা বলে ভারতীয় ভক্তদের প্রতি ভালোবাসাও জানিয়েছেন।

সম্প্রতি অভিনেত্রী অবনীত কৌরের সঙ্গে একটি প্রচারমূলক ভিডিওতে অংশ নিয়ে টম ক্রুজ বলেন, ‘ভারতকে আমি ভীষণ ভালোবাসি। এখানকার মানুষ, সংস্কৃতি—সবকিছুই আমার খুব পছন্দ। আমি আগেও ভারতে এসেছি, সেই স্মৃতিগুলো আজও আমার মনে গেঁথে আছে।’

শনিবার (১৭ মে) ভারতে মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘মিশন ইম্পসিবল: দ্য ফাইনাল রেকনিং’, যা এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির অষ্টম কিস্তি। ছবিটি পরিচালনা করেছেন ক্রিস্টোফার ম্যাককোয়ারি।

ভারতের সঙ্গে তার পুরোনো সম্পর্কের কথা স্মরণ করে টম ক্রুজ বলেন, ‘২০১১ সালে “ঘোস্ট প্রোটোকল” সিনেমার প্রচারে আমি ভারতে এসেছিলাম। তখন তাজমহল ঘোরা, মুম্বাইতে কাটানো সময়—সবই ছিল অসাধারণ অভিজ্ঞতা। সেই স্মৃতিগুলো আজও আমার হৃদয়ে জ্বলজ্বল করে।’

এই আবেগ থেকেই বলিউডে সিনেমা নির্মাণ ও কাজ করার আগ্রহের কথা জানান তিনি। শুধু পরিচালনা নয়, হিন্দি ভাষার মূলধারার সিনেমায় অভিনয়ের ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।

বলিউডের প্রশংসা করে ক্রুজ বলেন, ‘হিন্দি সিনেমার গল্প ও চিত্রনাট্য আমার দারুণ লাগে। সেই সঙ্গে গান, নাচ—সব মিলিয়ে যেভাবে বলিউড সিনেমা উপস্থাপিত হয়, তা সত্যিই অসাধারণ।’

টম ক্রুজের এমন মন্তব্যের পরই বলিউড মহলে জল্পনা শুরু হয়েছে—তাহলে কি এবার মুম্বাইয়ের সুপারস্টারদের ভিড়ে দেখা যাবে এই হলিউড আইকনকেও?

ভোরের আকাশ//হ.র

হলিউডবলিউড

শেয়ার করুন: