রণবীর সিং জেমস বন্ড রূপে ‘ডন ৩’-এ, ‘ধুরন্ধর’ শেষে শুটিং শুরু

বলিউডের স্টাইল আইকন রণবীর সিং আবারও দর্শকদের চমকে দিতে যাচ্ছেন। সম্প্রতি তার নতুন ছবি ‘ধুরন্ধর’ নিয়ে ব্যস্ত থাকা রণবীর, এর পরই বলিউডের আইকনিক ফ্র্যাঞ্চাইজি ‘ডন ৩’-এর শুটিংয়ে ক্যামেরার সামনে দাঁড়াবেন। এই ছবিতে তাকে দেখা যাবে জেমস বন্ডের অনুপ্রাণিত রূপে, যা দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা হবে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, রণবীর আগামী ১৫ অক্টোবর ‘ধুরন্ধর’ সিনেমার শুটিং শেষ করবেন। এরপরই তিনি ‘ডন ৩’-এর জন্য প্রস্তুতি শুরু করবেন। সিনেমার শুটিং শুরু হবে আগামী বছরের জানুয়ারি থেকে, ফারহান আখতার পরিচালনায়।
‘ডন ৩’-এ রণবীরের চরিত্রটি হবে ভিন্নধর্মী স্টাইলে, যা তার জেমস বন্ড-সদৃশ কনসেপ্টের উপর ভিত্তি করে তৈরি। সিনেমায় তার বিপরীতে দেখা যেতে পারে অভিনেত্রী কৃতি শ্যাননকে।
এদিকে, রণবীরের বর্তমান সিনেমা ‘ধুরন্ধর’-এর কাজ এখনও সম্পূর্ণ হয়নি। তার অংশের শুটিং শেষ হলেও ছবির বাকি অংশের শুটিং এবং পোস্ট-প্রোডাকশন আরও কিছুদিন চলবে। সিনেমা ৫ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাবে, যেখানে রণবীর আবারও অ্যাকশন অবতারে ধরা দেবেন।
ভোরের আকাশ // হ.র