শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘আগন্তুক’ দিয়ে শুরু লন্ডনের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৫ মে ২০২৬, ২:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
‘আগন্তুক’ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত
‘আগন্তুক’ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে শুরু হতে যাচ্ছে ২৭তম রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আগামী ১৭ মে থেকে ২৩ মে পর্যন্ত রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে ঐতিহাসিক জেনেসিস সিনেমা হল-এ। উৎসবের আয়োজন করছে রেইনবো ফিল্ম সোসাইটি।

সপ্তাহব্যাপী এই উৎসবে বাংলাদেশ, ভারত, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, ইরানসহ মোট ১০টি দেশের ৪০টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে এবারের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশের সিনেমা ‘আগন্তুক’। ১৭ মে দুপুরে এই চলচ্চিত্রের প্রদর্শনীর মাধ্যমে উৎসবের পর্দা উঠবে।

এবারের আসরে বাংলাদেশের অংশগ্রহণ বিশেষভাবে উল্লেখযোগ্য। ‘আগন্তুক’ ছাড়াও প্রদর্শিত হবে আরও কয়েকটি বাংলাদেশি চলচ্চিত্র—‘নয়া মানুষ’, ‘উড়াল’, ‘নয়া নোট’, ‘দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুল’ এবং ‘পাথর হওয়ার গল্প’। ফলে উৎসবে বাংলাদেশের সিনেমার উপস্থিতি এবার বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে।

আন্তর্জাতিক অঙ্গনের উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ইরানের ‘দে লাভড মি’, রাশিয়ার ‘দ্য মিস্ট্রি অফ ব্ল্যাক হ্যান্ড’, ভারতের ‘যত কাণ্ড কলকাতাতেই’ ও ‘গৃহ প্রবেশ’, চীনের ‘দ্য শোর অফ লাইফ’ এবং দক্ষিণ কোরিয়ার ‘ড্রেইনড বাই ড্রিম’।

আরও পড়ুন

সাফল্যের স্মৃতি নিয়ে ক্যাবরেরার বিদায়

উৎসবের সমাপ্তি হবে ২৩ মে সন্ধ্যায়, ভারতের চলচ্চিত্র ‘স্বার্থপর’-এর প্রদর্শনীর মাধ্যমে। আয়োজকরা জানিয়েছেন, সমাপনী অনুষ্ঠান ছাড়া বাকি সব প্রদর্শনী সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

এই আয়োজনকে কেন্দ্র করে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের অংশগ্রহণ নতুন করে আলোচনায় এসেছে।

ভোরের আকাশ/সু.পা

লন্ডন চলচ্চিত্র উৎসব

শেয়ার করুন: