শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

সাফল্যের স্মৃতি নিয়ে ক্যাবরেরার বিদায়

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৫ মে ২০২৬, ৩:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে চার বছরের অধ্যায় শেষ করলেন স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন আর তার সঙ্গে নতুন চুক্তি নবায়ন করেনি।

২০২২ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়া ক্যাবরেরার অধীনে বাংলাদেশ ৩৯টি ম্যাচ খেলেছে, যেখানে জয় ও ড্র মিলিয়ে সাফল্য এসেছে ২০টিতে এবং হার ১৯টিতে। এই সময়ে তিনি ভুটান, মালদ্বীপ, কম্বোডিয়া, সিশেলস এবং ভারতের বিপক্ষে কয়েকটি গুরুত্বপূর্ণ জয় পেয়েছেন।

বিদায়ের পর আবেগঘন এক বার্তায় নিজের চার বছরের পথচলার অভিজ্ঞতা তুলে ধরেন ক্যাবরেরা। তিনি বলেন, বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন ছিল তার জন্য একটি দীর্ঘ ও অর্থবহ যাত্রা, যেখানে প্রতিটি মুহূর্তই ছিল মূল্যবান।

তিনি আরও উল্লেখ করেন, এই সময়ে তারা মাঠের ভেতরে ও বাইরে অনেক গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছেন। দর্শকে পরিপূর্ণ স্টেডিয়ামে খেলা এবং আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলো বাংলাদেশের ফুটবলের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে তিনি মন্তব্য করেন।

ক্যাবরেরা তার বার্তায় ১৪ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠা এবং দুই দশকেরও বেশি সময় পর ভারতের বিপক্ষে জয়কে উল্লেখযোগ্য সাফল্য হিসেবে তুলে ধরেন। পাশাপাশি তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়ার বিষয়েও সন্তোষ প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন

জাতীয় দলের পর এইচপির দায়িত্ব পাচ্ছেন সালাউদ্দিন

তার ভাষায়, এই সময়ে ২১ জন অনূর্ধ্ব-২৩ খেলোয়াড় জাতীয় দলে অভিষেক পেয়েছে, যা ভবিষ্যতের জন্য শক্ত ভিত্তি তৈরি করেছে।

সবশেষে ক্যাবরেরা বলেন, বাংলাদেশের ফুটবলে তিনি যে পরিচিতি ও প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তুলতে পেরেছেন, তা নিয়ে তিনি গর্বিত এবং এই অধ্যায় তার জন্য সবসময়ই বিশেষ হয়ে থাকবে।

ভোরের আকাশ/সু.পা

কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা

শেয়ার করুন: