শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বয়স নিয়ে কটাক্ষ করায় চটে গেলেন শাহরুখ

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ৯:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বিশ্বজুড়ে অনুরাগী ছড়িয়ে রয়েছে শাহরুখ খানের। শুধু অভিনয় নয়। তার ব্যক্তিত্বেও মুগ্ধ তারা। কিং খানের ছবি দেখে কয়েক প্রজন্ম প্রেমের ভাষা খুঁজে পেয়েছে। অসংখ্য সফল সিনেমা তার ক্যারিয়ারের ঝুলিতে। সম্প্রতি ‘জওয়ান’ সিনেমার জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র মঞ্চেও সম্মানিত হয়েছেন এ অভিনেতা। কিন্তু এর মধ্যেই বয়স নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন তিনি।

৫৯ বছরের তরুণ শাহরুখ খান। বয়স তার কাছে যেন সংখ্যামাত্র। হাঁটুর বয়সী অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে কাঁপাচ্ছেন বলিউড। তবে নিন্দুকেরা তা মানতে নারাজ। একজন তো কটাক্ষ করে অবসরে যেতে বললেন।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এক নিন্দক সমাজমাধ্যমে শাহরুখের উদ্দেশে লেখেন, ভাই আপনার বয়স হয়েছে। অবসর নিয়ে নিন। অন্য বাচ্চাদের এ বার এগিয়ে আসতে দিন।

সাধারণত নিন্দকদের কথায় খুব একটা কর্ণপাত করেন না অভিনেতা। কিন্তু এদিন নিজেকে থামিয়ে রাখতে পারেননি। তিনি জবাবে বলেছেন, ভাই তোর প্রশ্নের শিশুসুলভ ভাব যে দিন চলে যাবে, তখন কিছু ভাল প্রশ্ন করিস। তত দিন অস্থায়ী অবসর নিয়ে নে প্লিজ।

শাহরুখ ও নিন্দুকের এই কথোপকথন সমাজমাধ্যমে ভাইরাল হয় মুহূর্তে। তারা অনেকেই শাহরুখের পক্ষ নিয়ে কথা বলেছেন। অনুরাগীদের মতে, এই বয়সেও শাহরুখ যা করে দেখাচ্ছেন তা বহু যুবকের পক্ষেও সম্ভব নয়।

নেটফ্লিক্সের এই টুইটটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং শাহরুখ ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। অনেকেই ধারণা করছেন, তাহলে কি কালই আরিয়ানের সিরিজের প্রথম ঝলক দেখতে পাবেন তারা? এই প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়।

ভোরের আকাশ/তা.কা

অবসরশাহরুখবলিউড

শেয়ার করুন: