শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

বিতর্কিত গায়ক নোবেল গ্রেপ্তার

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

বিয়ের প্রলোভনে তরুণীকে আটকে রেখে হেনস্তা এবং জোরপূর্বক আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেল।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডেমরা থানা পুলিশ।

মামলার সূত্র অনুযায়ী, নোবেল এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার নিজস্ব স্টুডিওতে ডেকে আনেন এবং সেখানে তাকে একদিন আটকে রাখেন। অভিযোগ রয়েছে, এ সময় তিনি ওই তরুণীকে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের জন্য চাপ দেন এবং তাকে শারীরিকভাবে হেনস্তা করেন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে গত বছরের ১৩ আগস্ট ভুক্তভোগী তরুণী আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইকে (PBI) দায়িত্ব দেন। তদন্ত শেষে গত ২ ফেব্রুয়ারি পিবিআই-এর এসআই নুরুজ্জামান আদালতে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনের ভিত্তিতে আদালত নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করেন।

ডিএমপির ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের ওয়ারেন্টের ভিত্তিতেই নোবেলকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

এর আগেও বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য এবং বিশৃঙ্খল আচরণের কারণে একাধিকবার আইনি ঝামেলার মুখে পড়েছিলেন এই গায়ক।

ভোরের আকাশ/আ.র

গায়ক নোবেল

শেয়ার করুন: