শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ওসমান হাদির মৃত্যুতে তারকাদের শোক ও প্রতিবাদ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১১:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের সাহসী যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে দেশ। তার আকস্মিক প্রয়াণে গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করছেন শোবিজ অঙ্গনের তারকারাও।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যুর খবর আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সিনিয়র শিল্পী থেকে শুরু করে হালের জনপ্রিয় তারকারা তাদের আবেগ ও ক্ষোভ প্রকাশ করছেন।

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী হাদিকে শ্রদ্ধা জানিয়ে লেখেন, ‘আমাদের ভাই হাদি রওনা দিয়েছেন অনন্তের পথে। আবরার, আবু সাঈদদের মতো হাদি না থেকেও আরও বেশি করে থাকবেন বাংলাদেশের বুকে। ইউ ফেইলড টু কিল ওসমান হাদি!’

বরেণ্য সংগীতশিল্পী কনকচাঁপা হাদি হত্যার দ্রুত বিচার দাবি করে লিখেছেন, ‘আল্লাহ ওসমান হাদিকে জান্নাত দান করুন। হাদি হত্যার দ্রুত বিচার এবং আসামি ও ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ তিনি হাদির স্মরণে কবিতা ও ছবিও শেয়ার করেন।

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা হাদিকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে আখ্যা দিয়েছেন।

অভিনেতা সিয়াম আহমেদ তার শিশুপুত্রের সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই।’ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক দীর্ঘ এক পোস্টে বাকস্বাধীনতা ও ভিন্নমত নিয়ে প্রশ্ন তুলে হাদিকে ‘বীর শহীদ’ হিসেবে অভিহিত করেছেন।

মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল এবং নির্মাতা আশফাক নিপুন হাদির মৃত্যুতে বিচারের দাবি জানানোর পাশাপাশি বর্তমানে দেশজুড়ে চলা ভাঙচুর ও গণমাধ্যম কার্যালয়ে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আশফাক নিপুন সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, হাদির মৃত্যুর প্রতিবাদের ভাষা যেন নৈরাজ্য না হয়। পিয়া জান্নাতুল প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে আগুনের ঘটনায় শোক প্রকাশ করে বলেন, ‘আগুন ভবন ধ্বংস করতে পারে, সাহস নয়।’

অভিনেতা নাসির উদ্দিন খান, আরশ খান সহ আরও অনেক তারকা হাদির শিশুপুত্র ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দেশে শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসার প্রার্থনা করেছেন।

অভিনেত্রী রুকাইয়া জাহান চমক হাদির একটি ছবি শেয়ার করে প্রশ্ন তুলে লেখেন, ‘সে কোনো এমপি-মন্ত্রী ছিল না, কারও হক আত্মসাৎ করেনি, সাধারণ মানুষের উপর অন্যায় করেনি। তবুও-সামান্য কথার দায়ে, একটা জীবন এভাবে শেষ হয়ে পারে? যে বাকস্বাধীনতার জন্য, এতো আন্দোলন, এতো স্লোগান- আজ সেই স্বাধীনতা কোথায় দাঁড়িয়ে? ভিন্নমত মানেই কি শাস্তি? প্রশ্ন করাই কি অপরাধ? আজ হাদি, কাল কে? এই প্রশ্নটা এখনই, নিজেদের ভেতরে ফিরে তাঁকিয়ে করার সময়। আমি হাদিকে কোনোদিন সামনাসামনি দেখিনি। ওনার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। কোনো রাজনৈতিক দলের সঙ্গেও আমি যুক্ত নই। তবুও আজ মনটা কেমন ছটফট করছে, একটা গভীর অস্বস্তি।’

শোবিজ তারকাদের এই শোকবার্তা ও প্রতিবাদী কণ্ঠস্বর সামাজিকমাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। অনেকেই হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। 

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর পল্টনে নির্বাচনী প্রচারণার সময় মাথায় গুলিবিদ্ধ হওয়া শরীফ ওসমান হাদি টানা ছয় দিন যমদূতদের সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন। শুক্রবার সন্ধ্যায় তার মরদেহ দেশে পৌঁছানোর কথা রয়েছে।

ভোরের আকাশ/মো.আ.

শরীফ ওসমান হাদিশোক-অভিনেতা-অভিনেত্রীমৃত্যু

শেয়ার করুন: