শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভারত ছাড়ার কারণ জানালেন প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দশকজুড়ে ভারতের সিনে ইন্ডাস্ট্রি বলিউডে রাজত্ব করার পর হঠাৎই কেন মার্কিন মুলুকে পাড়ি জমান প্রিয়াঙ্কা চোপড়া, এই প্রশ্ন ভক্তদের মনে দীর্ঘদিনের। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেটি খোলাসা করলেন অভিনেত্রী। জানিয়েছেন, বলিউডে কাজের সুযোগ সীমিত হয়ে আসা এবং ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ রাজনীতির কারণে অনেকটা 'কোণঠাসা' হয়েই তিনি ভারত ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় তিনি বলিউডে নানা ধরনের সীমাবদ্ধতার সম্মুখীন হচ্ছিলেন। নিজের অভিনয় দক্ষতা প্রমাণের ক্ষুধা থাকলেও তাকে সঠিক সুযোগ দেওয়া হচ্ছিল না। 

প্রিয়াঙ্কার ভাষ্যমতে, আমি বুঝতে পারছিলাম আমাকে ধীরে ধীরে একঘরে করে ফেলা হচ্ছে। কাজের পরিধি কমে আসছিল এবং এক ধরণের শূন্যতা তৈরি হয়েছিল। তখন আমি উপলব্ধি করি যে, আমার নতুন কোনো গন্তব্য খোঁজা প্রয়োজন।

৩০ বছর বয়সে ক্যারিয়ারের মধ্যগগনে থাকা অবস্থায় নতুন দেশে গিয়ে নতুন করে শুরু করা সহজ ছিল না। তবে প্রিয়াঙ্কা সেই চ্যালেঞ্জ গ্রহণ করেন। প্রথমে মিউজিক ইন্ডাস্ট্রি এবং পরবর্তীতে জনপ্রিয় টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’ র মাধ্যমে বিশ্বজুড়ে নিজের শক্তিশালী অবস্থান তৈরি করেন। বর্তমানে তিনি হলিউডের প্রথম সারির একজন অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত।

২০১৮ সালে মার্কিন পপ তারকা নিক জোনাসকে বিয়ে করে প্রিয়াঙ্কা এখন স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। বলিউডে তাকে সর্বশেষ ২০১৯ সালে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ সিনেমায় দেখা গিয়েছিল। তবে ভক্তদের জন্য সুখবর হলো, দীর্ঘ বিরতির পর আবারও ভারতীয় প্রজেক্টে ফিরছেন তিনি। ধারণা করা হচ্ছে, খুব শীঘ্রই তাকে ‘বারাণসী’ নামের একটি সিনেমায় দেখা যেতে পারে।

ভোরের আকাশ/তা.কা

 

 

প্রিয়াঙ্কা চোপড়াবিনোদনহলিউডভারতবলিউড

শেয়ার করুন: