শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মানসিক ভারসাম্যহীন অবস্থায় অভিনেতা সমু চৌধুরীকে উদ্ধার

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১২ জুন ২০২৫, ৬:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মানসিক ভারসাম্য হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন অভিনেতা সমু চৌধুরী। অসুস্থ অবস্থায় তাকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মুখী শাহ্ মিসকিন মাজার থেকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাকে পার্শ্ববর্তী একটি নিরাপদ স্থানে রাখা হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে এই অভিনেতার একটি ছবি দেখে উপজেলার পাগলা থানা পুলিশ গিয়ে মুখী শাহ্ মিসকিন মাজারের পাশ থেকে তাকে উদ্ধার করে।

পাগলা থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই শাহ আলম বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। পরবর্তীতে আরও বিস্তারিত জানানো যাবে।

পুলিশ জানায়, স্থানীয় মামুন নামে এক যু্বক প্রথমে সমু চৌধুরীর ছবি তুলে ফেইসবুকে পোস্ট করেন। তারপরই বিষয়টি মানুষের নজরে আসে।

ছবিতে অভিনেতা সমু চৌধুরীকে মাজারের পাশে একটি গাব গাছের নিচে পাটিতে গামছা পড়া অবস্থায় শুয়ে থাকতে দেখা গেছে। সমু চৌধুরীর পাশে একটি পানির বোতল এবং মাথার কাছে একটি কাপড়ের পুতুল রয়েছে।

পাগলা থানার ওসি ফেরদৌস আলম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে ‘বিধ্বস্ত অবস্থায়’ পেয়েছে। তাকে থানায় নিয়ে আসার জন্য অনেক অনুরোধ করা হয়েছে। কিন্তু তিনি আসবেন না।

ঢাকায় উনার সহকর্মী ও পরিবারের লোকজন বিষয়টি জেনেছেন। তারা সেখানে আসছেন। মাজার থেকেই তারা অভিনেতাকে ঢাকায় নিয়ে যাবেন বলে জানিয়েছেন।

সমু চৌধুরী কীভাবে এখানে এসেছেন, কখন এসেছেন- এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি বলেও জানান ওসি ফেরদৌস আলম।

ছোট পর্দার অভিনয় শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বিকালে বলেন, সোশাল মিডিয়ায় বিষয়টি আমাদের চোখে পড়ার পর আমরা স্থানীয় কিছু মানুষ সেখানে পাঠাই, ঘটনার সত্যতা এবং পরিচয় নিশ্চিত করে পাগলা থানায় যোগাযোগ করি। থানা থেকে স্পেশাল ফোর্স গিয়ে তাকে উদ্ধার করে।

আমাদের একটা টিম সেখানে যাচ্ছে। উনার শারীরিক ও মানসিক অবস্থা ভালো নয়। অভিনয়শিল্পী সংঘ দ্রুত তাকে ঢাকায় এনে চিকিৎসার ব্যবস্থা করবে।

পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে কি-না জানতে চাইলে রাশেদ মামুন অপু বলেন, পরিবার বলতে উনার বৃদ্ধ মা, আমরা উনার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। উনার বাড়ি খুলনায়। তিনি কীভাবে সেখানে গিয়েছেন তা আমরা জানতে পারিনি।

ভোরের আকাশ/এসএইচ

সমু চৌধুরীঅভিনেতাউদ্ধার

শেয়ার করুন: