শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

থালাপতির নেতৃত্বের প্রশংসা করে আলোচনায় রাম চরণ

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২ জুন ২০২৬, ২:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দক্ষিণী তারকা রাম চরণ ও জাহ্নবি কাপুর অভিনীত বহুল প্রতীক্ষিত তেলেগু স্পোর্টস অ্যাকশন-ড্রামা ‘পেদ্দি’ আগামী ৪ জুন বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটির প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এক প্রি-রিলিজ অনুষ্ঠানে দেওয়া বিশেষ এক মন্তব্যের কারণে সম্প্রতি আলোচনায় এসেছেন রাম চরণ।

অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে তিনি তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী এবং রাজনৈতিক দল তামিলাগা ভেট্টি কাজাগামের প্রধান সি. জোসেফ বিজয়, যিনি থালাপতি বিজয় নামেও পরিচিত, তার প্রতি শ্রদ্ধা ও প্রশংসা জানান।

রাম চরণ বলেন, বিজয় তারকা খ্যাতির শীর্ষে থাকা অবস্থায় অভিনয় জগৎ ছেড়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। এটি অত্যন্ত সাহসী ও অনুপ্রেরণাদায়ক সিদ্ধান্ত। তিনি আরও বলেন, একজন শিল্পী হিসেবে তিনি বিজয়ের এই পদক্ষেপে গর্বিত এবং তাকে আন্তরিক অভিনন্দন জানান।

আরও পড়ুন

হানিফ সংকেতের ‘ইত্যাদি’ এবার নরসিংদীতে

এই বক্তব্য প্রকাশের পর মুহূর্তেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভক্তরা বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিওটি শেয়ার করতে শুরু করেন এবং বিজয়ের রাজনৈতিক যাত্রা নিয়ে প্রশংসামূলক মন্তব্য করেন।

উল্লেখ্য, গত ৪ মে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর এক নতুন ইতিহাস গড়ে তোলেন সি. জোসেফ বিজয়। তার দল তামিলাগা ভেট্টি কাজাগাম দীর্ঘ প্রায় ৬০ বছরের দ্রাবিড়ীয় রাজনৈতিক আধিপত্য ভেঙে এককভাবে জয় লাভ করে। এই নির্বাচনে বিজয় নিজে দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন—পেরাম্বুর এবং তিরুচিরাপল্লী (পূর্ব)। উভয় আসনেই তিনি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে তার রাজনৈতিক দক্ষতা ও জনপ্রিয়তার প্রমাণ দেন। তার এই রাজনৈতিক উত্থান ইতোমধ্যেই দক্ষিণী রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

ভোরের আকাশ/জেআ

থালাপতি বিজয়দক্ষিণী সিনেমামুখ্যমন্ত্রীতেলেগু সিনেমাজাহ্নবি কাপুররাম চরণ

শেয়ার করুন: