শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শাড়ি ও গয়নায় মোহময়ী অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৬ জুন ২০২৬, ৭:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অপু বিশ্বাস ঢালিউডের জনপ্রিয় ও সফল অভিনেত্রীদের একজন। তবে বেশ কিছুদিন ধরেই অভিনয়ে নিয়মিত নন তিনি। বর্তমানে বিভিন্ন প্রচারণামূলক কর্মকাণ্ড নিয়েই বেশি ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি ব্যক্তিজীবনের নানা বিষয়ও প্রায়ই তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে।

শনিবার সন্ধ্যায় ফেসবুকে কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। তাতে দেখা গেছে, গাঢ় বেগুনি রঙের শাড়ি পরেছেন অপু। তাতে সূক্ষ্ম জরি ও নকশার কাজ। সঙ্গে গলা-কান আর হাতে গয়না। যেন বিয়ের সাজে সেজেছেন অভিনেত্রী।

ছবিগুলোর সঙ্গে অপু লেখেন, ‘সৌকর্যই মূলত ব্যক্তিত্বের পরিচয় দেয়। এমন এক আভিজাত্য ধারণ করেছি, যেটা কোনো শব্দ না বলেও অনেক কিছু বলে দেয়।’

আরও পড়ুন

অপেক্ষার অবসান, ফিরছে ‘আইস এজ’ সিরিজ

অপু জানান, তার পরনের শাড়িটি নিয়েছেন ‘সুন্দর’ নামের একটি প্রতিষ্ঠান থেকে। পোস্টে তার সাজের প্রশংসা করছেন ভক্ত-অনুরাগীরা। কেউ কেউ আবার সাম্প্রতিক শাকিব-বুবলীর সন্তান হওয়ার প্রসঙ্গ টেনে খোঁচাও দিচ্ছেন অভিনেত্রীকে।

শুক্রবার বুবলী জানিয়েছেন, শাকিবের সঙ্গে তার প্রথম কন্যার জন্ম হয়েছে। এ খবরে শাকিব কোনো প্রতিক্রিয়া অবশ্য দেননি। তবে নেটিজেনদের অনেকে, অপুর প্রসঙ্গ টেনে আনছেন। কারণ বুবলীর আগে অপুর সঙ্গেই ছিল শাকিবের সংসার। সে সংসারেও আছে শাকিবের এক পুত্র, আব্রাম খান জয়।

ভোরের আকাশ/জেআ

বাংলা সিনেমাঢালিউডঅভিনেত্রীঅপু বিশ্বাস

শেয়ার করুন: