শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হংকং ভ্রমণে মেহজাবীনের নজরকাড়া চকলেট রঙা লুক

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৬ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বেশ কিছুদিন ধরে রূপালি পর্দায় অনুপস্থিত মেহজাবীন চৌধুরী। অভিনয়ে নিয়মিত দেখা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝেমধ্যে নিজের বিভিন্ন মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন এই অভিনেত্রী। এবার স্বামী ও নির্মাতা আদনান আল রাজীবকে সঙ্গে নিয়ে হংকংয়ের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর মুহূর্ত উপভোগ করছেন তিনি।

এসময় অভিনেত্রী তার নতুন কিছু ছবি প্রকাশ করে নতুন করে আলোচনায় এসেছেন।

ছবিগুলো প্রকাশের পর মেহজাবীনের ভিন্নধর্মী সাজ ও পুরো আয়োজন দর্শকদের ফিরিয়ে নিয়েছে পুরোনো দিনের রোম্যান্টিক সিনেমার আবহে।

হংকংয়ের ঐতিহ্যবাহী চীনা পোশাক ‘চিওংসাম’ পরে ক্যামেরার সামনে হাজির হয়েছেন মেহজাবীন।

তার সাজ ও অভিব্যক্তিতে ফুটে উঠেছে এক ধরনের নান্দনিক, রেট্রো আবহ। তবে শুধু পোশাক নয়, ছবিগুলোর পেছনের পরিবেশও তৈরি করেছে আলাদা আবহ।

সেই অনুভূতির উৎসও গোপন রাখেননি মেহজাবীন।

ছবি প্রকাশের সঙ্গে তিনি স্মরণ করেছেন বিশ্বখ্যাত নির্মাতা ওং কার-ওয়াইয়ের কালজয়ী সিনেমা ‘ইন দ্য মুড ফর লাভ’-কে।

ছবির আবহ আরও পূর্ণতা পেয়েছে সিনেমাটির বিখ্যাত ‘ইয়ুমেজি’স থিম’ ব্যবহারে।

ফেসবুকে ছবিগুলো পোস্ট করে মেহজাবীন লিখেছেন, ‘হংকং, তোমাকে ঠিক তেমনই দেখাচ্ছিল যেমনটা আমি কল্পনা করেছিলাম।’

আরও পড়ুন

ভয়েস কমেন্টসহ টিকটকে এলো নতুন ফিচার

মেহজাবীনের এই পোস্ট ঘিরে দর্শকদের আগ্রহের জায়গাটিও ভিন্ন। কারণ, দীর্ঘদিন ধরে বড় পর্দায় তাকে দেখা যাচ্ছে না।

ফলে হংকংয়ের এমন সিনেমাটিক ফ্রেম সামনে আসতেই অনেকের মনে প্রশ্ন উঠেছে—এটি কি শুধুই ভ্রমণের স্মৃতি, নাকি এর পেছনে রয়েছে নতুন কোনো কাজের ইঙ্গিত?

ভোরের আকাশ/জেআ

মেহজাবীনসামাজিক যোগাযোগমাধ্যম

শেয়ার করুন: