শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভয়েস কমেন্টসহ টিকটকে এলো নতুন ফিচার

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৬ সেপ্টেম্বর ২০২৬, ৬:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বড় ধরণ এর পরিবর্তন আসছে টিকটকের ভিডিওতে কমেন্ট করায়। কমেন্ট সেকশনকে আরও ইন্টারঅ্যাকটিভ করতে নতুন বেশ কিছু ফিচার চালু করছে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্মটি। এর মধ্যে রয়েছে ভয়েস কমেন্ট, পোল, একসঙ্গে একাধিক ছবি পোস্ট এবং লাইভ ফটো কমেন্ট।

টিকটক জানিয়েছে, নতুন ফিচারগুলোর মাধ্যমে কমেন্ট সেকশন শুধু মতামত জানানোর জায়গা না থেকে ব্যবহারকারীদের পারস্পরিক যোগাযোগ ও আড্ডার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। নতুন ভয়েস কমেন্ট  ফিচারে ব্যবহারকারীরা কমেন্ট বক্সের মাইক্রোফোন আইকনে চাপ দিয়ে সর্বোচ্চ এক মিনিটের অডিও বার্তা রেকর্ড করে পোস্ট করতে পারবেন। অন্যরা সেই কমেন্টে ট্যাপ করে অডিও শুনতে পারবেন। আগামী এক মাসের মধ্যে বিশ্বব্যাপী ১৮ বছর বা তার বেশি বয়সী ব্যবহারকারীদের জন্য ফিচারটি চালু হবে।

এদিকে নিজেদের ভিডিওতে কমেন্ট করার সময় নির্মাতারা এখন পোল যোগ করতে পারবেন। একটি পোলে সর্বোচ্চ পাঁচটি অপশন রাখা যাবে এবং ভোটের সময়সীমাও নির্ধারণ করা যাবে। পরবর্তী ভিডিও কী হবে, কোন পোশাকটি ভালো, কিংবা কী রান্না করা উচিত এমন নানা বিষয়ে দর্শকদের মতামত নেওয়া যাবে।

আরও পড়ুন

এবার মিস ওয়ার্ল্ড হলেন জোহেইরি মোলা

ছবির কমেন্টেও এসেছে নতুনত্ব। এখন একটি কমেন্টে সর্বোচ্চ নয়টি ছবি যোগ করা যাবে। পাশাপাশি  লাইভ ফটো কমেন্ট-এর মাধ্যমে ছবির সঙ্গে মুহূর্তের সামান্য নড়াচড়াও দেখা যাবে। টিকটক জানায়, এসব পরিবর্তনের লক্ষ্য হলো কমেন্ট সেকশনকে আরও প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক করে তোলা।

সূত্র: টেকক্রাঞ্চ  

ভোরের আকাশ/জেআ

শেয়ার করুন: