শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অসুস্থতার খবর উড়িয়ে দিলেন অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২০ মে ২০২৬, ৫:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের শারীরিক অসুস্থতা ও হাসপাতালে ভর্তি হওয়ার খবর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়ে। আর সেই জল্পনা-কল্পনার মাঝেই গভীর রাতে নিজের ব্লগে একটি রহস্যময় পোস্ট করে নতুন করে কৌতূহলের জন্ম দিয়েছেন এই বর্ষীয়ান অভিনেতা।

গুঞ্জনে বলা হচ্ছিল, গুরুতর অসুস্থ হয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন অমিতাভ বচ্চন। খবরটি ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েন তার ভক্ত-অনুরাগীরা। তবে বুধবার ভোররাতে নিজের ব্লগে কবিতার ঢঙে একটি বার্তা শেয়ার করেন তিনি।

অমিতাভ লেখেন, “চিল যখন শান্ত থাকে, তখন টিয়াপাখিরা নানা কথা বলতে শুরু করে।” তার এই মন্তব্যকে অনেকেই শারীরিক অবস্থা নিয়ে ছড়িয়ে পড়া ভিত্তিহীন গুঞ্জনের জবাব হিসেবে দেখছেন। পোস্টের শেষাংশে ভক্তদের উদ্দেশে তিনি লেখেন, “ভালোবাসা, প্রার্থনা এবং আরও অনেক কিছু।” এতে কিছুটা স্বস্তি পেয়েছেন অনুরাগীরা।

আরও পড়ুন

সংবাদমাধ্যমের প্রতি ক্ষুব্ধ বলিউড সুলতান

এর আগে সাংবাদিক ভিকি লালওয়ানি দাবি করেছিলেন, পেটের সমস্যার কারণে গত ১৬ মে থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অমিতাভ। এমনকি ছেলে অভিষেক বচ্চন-ও তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গুরুতর কোনো অসুস্থতার কারণে নয়, বরং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন অমিতাভ। প্রয়োজনীয় পরীক্ষা শেষে তিনি সুস্থ অবস্থায় বাসায় ফিরে গেছেন। ফলে টানা তিন দিন হাসপাতালে ভর্তি থাকার খবরটি ভিত্তিহীন বলেই জানিয়েছে গণমাধ্যমটি।

ভোরের আকাশ/সু.পা

বলিউডের শাহেনশাহ অমিতাভ

শেয়ার করুন: