শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গোপনে ছবি তোলা অস্বস্তিকর : প্রীতি জিনতা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ৬:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের আগ্রহ সবসময়ই তুঙ্গে থাকে। ঘর থেকে বের হলেই ক্যামেরার নজরে পড়তে হয় তাদের। এই পাপারাজ্জি সংস্কৃতি নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। জয়া বচ্চন-এর মতো অনেক তারকাই এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। এবার একই প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করলেন ‘ডিম্পল গার্ল’ প্রীতি জিনতা।

প্রীতি জানান, ভক্তদের ভালোবাসা তিনি সবসময়ই সাদরে গ্রহণ করেন এবং কাউকে নিরাশ করতে চান না। তার ভাষায়, “আমি কাউকে হতাশ করতে চাই না।” তবে এই মনোভাবের সুযোগ নিয়ে যখন কেউ তার ব্যক্তিগত পরিসরে অনধিকার প্রবেশ করে, তখন সেটি তার কাছে বিরক্তিকর হয়ে ওঠে।

সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, তিনি কখনো ছবি তুলতে আসা ভক্তদের না করেন না। কিন্তু অনুমতি ছাড়া ছবি তোলা, জিমের বাইরে অপেক্ষা করা বা গোপনে ব্যক্তিগত মুহূর্ত ধারণ করা তাকে অস্বস্তিতে ফেলে।

আরও পড়ুন

‘এটা আমাদেরই গল্প’র আবেগের ঝড়ে দর্শক হ্রদয়ে রক্তক্ষরণ

তিনি আরও বলেন, জীবন তার কাছে এক ধরনের ভারসাম্যের বিষয়। একদিকে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখতে ভালো লাগে, অন্যদিকে ব্যক্তিগত সময়টুকুও তার জন্য গুরুত্বপূর্ণ। তাই ছবি তোলার আগে অন্তত অনুমতি নেওয়ার আহ্বান জানান তিনি।

প্রীতির মতে, একজন তারকার জীবন অনেকটাই প্রকাশ্য হলেও ব্যক্তিগত মুহূর্তগুলো তাদের নিজেরই থাকা উচিত। বিনোদন জগতের ঝলমলে জীবনের আড়ালে যে ব্যক্তিগত গোপনীয়তার প্রয়োজন রয়েছে, সেটি বজায় রাখার গুরুত্বই তিনি তুলে ধরেছেন।

ভোরের আকাশ/সু.পা

প্রীতি জিনতা

শেয়ার করুন: