শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘এক মিনিট পরিবেশ চলচ্চিত্র উৎসবে’ পুলক রাজের দুটি সিনেমা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৭ জুন ২০২৬, ৬:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক

জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘তারুণ্যের চোখে আমাদের প্রকৃতি ও পরিবেশ এবং পজিটিভ বাংলাদেশ’ স্লোগানে আগামীকাল ৮ জুন (সোমবার) ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘১ মিনিট পরিবেশ চলচ্চিত্র উৎসব ২০২৬’। ঢেঁকি প্রযোজনা ও পরিবেশ ও জলবায়ু যাদুঘরের যৌথ উদ্যোগে আয়োজিত এ উৎসব চলবে বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।

মাত্র ৬০ সেকেন্ডের সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী চলচ্চিত্রের মাধ্যমে পরিবেশগত সংকট, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত ন্যায়ের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য। আয়োজকদের মতে, তীব্র দাবদাহ, বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো বাস্তব সংকটের প্রেক্ষাপটে বর্তমান ডিজিটাল যুগে পরিবেশবিষয়ক অডিও-ভিজ্যুয়াল কনটেন্টের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বহুগুণ বেড়েছে।

পুলক রাজের দুটি চলচ্চিত্র নির্বাচিত
এবারের উৎসবে অফিশিয়ালি নির্বাচিত চলচ্চিত্রের তালিকায় স্থান পেয়েছে তরুণ নির্মাতা পুলক রাজের দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। উৎসবের অফিসিয়াল পোস্টার অনুযায়ী, টঙ্কার-এর ব্যানারে নির্মিত তার দুটি চলচ্চিত্র হলো ‘Nature Bleeds’ এবং ‘Silent No More’। মাত্র এক মিনিট দৈর্ঘ্যের এই দুটি চলচ্চিত্রে পরিবেশের বিপন্নতা, জলবায়ু সংকট এবং সমসাময়িক বাস্তবতার নানা দিক তুলে ধরা হয়েছে।

উদ্বোধন ও অতিথিরা
উৎসবের উদ্বোধন করবেন বিশিষ্ট কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ, ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষক আমির হামজা জিহাদ, চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন এবং বাসসাস সভাপতি কামরুল হাসান দর্পণসহ আরও অনেকে।

আরও পড়ুন

পরিবেশ সচেতনতায় এক মিনিটের চলচ্চিত্র উৎসব

জুরি বোর্ড ও আয়োজন কমিটি
১০ সদস্যের জুরি বোর্ডে দায়িত্ব পালন করবেন চলচ্চিত্র পরিচালক মেহেদী হাসান হৃদয়, অনন্য মামুন, জাহিদ হোসেন, কাজী নওশাবা আহমেদ, সনি রহমান, রুমানা ইসলাম মুক্তিসহ বিশিষ্ট ব্যক্তিরা। পুরো আয়োজনের দায়িত্বে রয়েছেন ঢেঁকি প্রযোজনার কর্ণধার মো. নিজাম উদ্দিন। উৎসবের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন হারুন উর রশিদ এবং উৎসব পরিচালক শাহিন রেজা রাসেল।

‘আসুন সবাই মিলে পৃথিবীকে রক্ষা করি’—এই আহ্বানে তরুণ নির্মাতাদের পরিবেশ সচেতনতামূলক উদ্যোগকে সফল করতে সর্বস্তরের মানুষকে উৎসবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছে উৎসব কমিটি।

ভোরের আকাশ/সু.পা

পরিবেশ চলচ্চিত্র উৎসবে

শেয়ার করুন: