শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দিল্লি সফর শেষে সরাসরি শুটিংয়ে দেব

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১০ জুন ২০২৬, ৬:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজনৈতিক অঙ্গনে দিল্লি সফরকে ঘিরে  যখন চলছে নানা আলোচনা ও জল্পনা, তখন সে বিষয়ে কোনো মন্তব্য করেননি অভিনেতা ও ঘাটালের সাংসদ দেব। বরং কলকাতায় ফিরেই তিনি সরাসরি যোগ দেন নিজের নতুন সিনেমা ‘দেশু৭’-এর শুটিংয়ে। সেখান থেকেই দেওয়া তার একটি বার্তা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

গত কয়েক দিনে দেবকে ঘিরে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেসের কিছু বিদ্রোহী সাংসদের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা হয়েছে বিভিন্ন মহলে। দিল্লি সফর শেষে কলকাতায় ফিরলেও এ বিষয়ে সংবাদমাধ্যমের কোনো প্রশ্নের জবাব দেননি তিনি। তবে নীরব থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে নিজের অবস্থান যেন খানিকটা স্পষ্ট করেছেন অভিনেতা। সাদা-কালো সেই ছবিতে দেখা যায়, শুটিং সেটের মনিটরের সামনে পরিচালকের চেয়ারে বসে আছেন দেব। মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ব্যাক টু হয়ার আই বিলং, #দেশু৭ #ডিরেক্ট্রস লাইফ’।

আরও পড়ুন

ভিন্ন স্বাদের মাংসের পুরে বাঁধাকপি রোল

দেবের এই মন্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, রাজনৈতিক বিতর্কের চেয়ে সিনেমার জগতকেই নিজের আসল ঠিকানা হিসেবে তুলে ধরতে চেয়েছেন তিনি। দীর্ঘদিন অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় থাকলেও সাম্প্রতিক সময়ে চলচ্চিত্র নির্মাণ ও অভিনয়েই বেশি মনোযোগী দেখা যাচ্ছে তাঁকে।

এদিকে দেশু৭ নিয়ে দর্শকের আগ্রহও কম নয়। সিনেমার পরিচালনার দায়িত্বও সামলাচ্ছেন দেব। ফলে দিল্লি সফর শেষে সরাসরি সেটে ফিরে যাওয়াকে অনেকেই তার অগ্রাধিকারের ইঙ্গিত হিসেবে দেখছেন। তবে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে দেব এখনও মুখ খোলেননি। ফলে জল্পনার অবসান হয়নি।

ভোরের আকাশ/জেআ

টলিউডবাংলা সিনেমাটালিউড অভিনেতা দেবশুটিংরাজনীতিদিল্লি সফর

শেয়ার করুন: