শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

বিয়ের জন্য পাত্র খুঁজছেন সুস্মিতা সেন

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ৮:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউড নায়িকা ও সাবেক বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন সম্প্রতি অভিনয়ে অনিয়মিত তবে অনুরাগীদের আলোচনায় এখনও প্রাসঙ্গিক তিনি। এক সময়ের বলিউড কাঁপানো অভিনেত্রীর জীবনে একাধিক পুরুষ এসেছে। খেলোয়াড় থেকে শুরু করে হাঁটুর বয়সী মডেল— অনেকেই রয়েছেন সেই তালিকায়।

পঞ্চাশ ছুঁইছুঁই বয়সে এখনও অবিবাহিত। এবার জানা গেল বিয়ের জন্য পাত্র খুঁজছেন সুস্মিতা। তবে পাত্রকে মানতে হবে একটা শর্ত- সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটি বলেন অভিনেত্রী। সাবেক বিশ্বসুন্দরীর ভাষ্য, ‘আমি তো বিয়েতে রাজি। কিন্তু এমন মানুষকে পেতে হবে, যার সঙ্গে আমার মন একই সূত্রে বাঁধা থাকবে। সে আমাকে দিনরাত ভালোবাসবে, প্রতিটা সময় আমাকে বুঝবে। কিন্তু এমন মানুষ তো পাওয়া মুশকিল। যেদিন এমন মানুষ পাবো, সেদিন বিয়ে করব।’  

সুস্মিতা আরও বললেন, ‘শুনতে আজব লাগলেও, আসলে আমার চাহিদার তালিকা অনেক লম্বা। সেটা পূরণ যে করতে পারবে তাঁকেই বিয়ে করব। নাহলে একাই ভালো আছি।’

নিজের প্রেমের ব্যাপারে কখনও রাখঢাক করেননি সুস্মিতা। যখন যার সঙ্গে হৃদয়ের সম্পর্কে জড়িয়েছেন তখন সেটা প্রকাশ করেছেন। সুস্মিতার জীবনে এর আগে এসেছেন অভিনেতা রণদীপ হুডা, রেস্তরাঁর মালিক হৃতিক ভাসিন। সম্প্রতি পুরনো প্রেমিক রহমান শলের সঙ্গে রয়েছেন লিভ ইন সম্পর্কে।

অভিনেত্রী সবশেষ দেখা গিয়েছিল ‘আরিয়া’ সিরিজে। রাম মাধবানি পরিচালিত ‘আরিয়া: অন্তিম বার’সিরিজে সুস্মিতা ছাড়াও অভিনয় করেন ইলা অরুণ, সিকান্দর খের, ইন্দ্রনীল সেনগুপ্ত, বিকাশ কুমার, মায়া সারাও, গীতাঞ্জলি কুলকার্নি, আরুষি বাজাজ প্রমুখ। 

ভোরের আকাশ/মো.আ.

পাত্রসুস্মিতা সেনঅভিনেত্রীবিয়ে

শেয়ার করুন: