শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এক লাফে পারিশ্রমিক

১০০ কোটি কমিয়ে দিলেন সালমান খান

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ৯:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বলিউডের ভাইজান খ্যাত সালমান খান আবারও ফিরছেন ছোটপর্দায়। দেড় দশক ধরে ছোটপর্দার সবচেয়ে আলোচিত রিয়েলিটি শো ‘বিগ বস’। রোববার থেকে শুরু হওয়া ‘বিগ বস ১৯’-এ এক ভিন্ন চমক নিয়ে হাজির হচ্ছেন সালমান। তবে গতবারের তুলনায় প্রায় ১০০ কোটি রুপি কম পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান।

সিনেমা হোক কিংবা টেলিভিশন রিয়েলিটি শো— সবখানে সালমান খানের চাহিদা আকাশচুম্বী। তবে সাম্প্রতিক বছরগুলোতে মুক্তি প্রাপ্ত একাধিক ছবি মুখ থুবড়ে পড়েছে। সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘সিকান্দার’ সিনেমাও আলোর মুখ দেখেনি। সম্প্রতি গুঞ্জন উঠেছিল টেলিভিশন রিয়েলিটি শো বিগ বস-১৯-এ আকাশচুম্বী পারিশ্রমিক নিচ্ছেন। তবে শো-শুরুর আগেই জানা গেল এক লাফে প্রায় ১০০ কোটি রুপি কম পারিশ্রমিক নিচ্ছেন বলিউডের ‘ভাইজান’।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রথমদিকে শোনা যাচ্ছিল সাড়ে পাঁচ মাসের জন্য ৩০০ কোটিরও বেশি পারিশ্রমিক নেবেন। কিন্তু মাস অন্তে জানা গেল সপ্তাহে দুই পর্বের জন্য সালমানের পারিশ্রমিক ধরা হয়েছে ২০ কোটি রুপি। যেহেতু তিনি মাত্র ১৫ সপ্তাহ থাকছেন শোতে, তাঁর মোট আয় দাঁড়াচ্ছে প্রায় ১৫০ কোটি রুপি।

অথচ ‘বিগ বস ১৭’র জন্য সালমান পেয়েছিলেন ২০০ কোটি টাকা। গত মৌসুমে (‘বিগ বস ১৮’) নিয়েছিলেন প্রায় ২৫০ কোটি।

তবে সালমান ভক্তদের জন্য দুঃখের খবর এবার সম্পূর্ণ মৌসুমে থাকছেন না তিনি। সাড়ে তিন মাস পর অতিথি সঞ্চালকদের হাতে দায়িত্ব তুলে দেবেন তিনি। আলোচনায় আছে ফারাহ খান ও করণ জোহরের নাম, যারা আগেও একাধিকবার সালমানের অনুপস্থিতিতে শো পরিচালনা করেছেন। তাই স্বাভাবিকভাবেই কমেছে তাঁর পারিশ্রমিকও।  

এবারের থিম রাজনীতি ঘিরে, যেখানে দর্শকের মতামতই গেমের গতি ঠিক করবে। ইতিমধ্যেই শুটিং শুরু করেছেন সালমান।

ভোরের আকাশ/তা.কা

ভাইজানসালমান খানবলিউড

শেয়ার করুন: