শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

স্টাইল আর গ্ল্যামারে নজর কাড়লেন আলিয়া, যোগ দিচ্ছেন কানে

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১১ মে ২০২৬, ৪:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২০২৬ সালের কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ফ্রান্সে পৌঁছেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। যা তার দ্বিতীয়বারের মতো এই আন্তর্জাতিক মঞ্চে অংশগ্রহণ। বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন অভিনেত্রী। সাদা ট্যাঙ্ক টপ, কালো কোট ও ডেনিম জিনসে বেশ স্টাইলিশ লুকেই দেখা যায় তাকে। আন্তর্জাতিক একটি বিউটি ব্র্যান্ডের প্রতিনিধি হিসেবে এবার উৎসবে যোগ দিচ্ছেন এই নায়িকা।

সোমবার (১১ই মে) ভোরে কানের উদ্দেশে মুম্বাই ছেড়েছেন আলিয়া ভাট। 

বিশ্বখ্যাত সেই বিউটি ব্র্যান্ডের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে কানের লাল গালিচায় আন্তর্জাতিক তারকাদের সঙ্গেও হাঁটবেন আলিয়া। সেখানে থাকবেন ইভা লঙ্গোরিয়া থেকে জানে ফন্ডা ও ভিয়োলা দাভিসসহ আরো অনেক বিশ্ব তারকা।

বিশ্বের সিনেমা, সংস্কৃতি ও ফ্যাশন জগতের অন্যতম বড় আয়োজন কান চলচ্চিত্র উৎসব। এই আয়োজনকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে উন্মাদনা। বিনোদন জগতের নারীদের কণ্ঠস্বর ও প্রতিনিধিত্ব বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে এবারের উৎসবে।

ভারতীয় মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের হয়ে এবার কানের মঞ্চে দেখা যাবে ঐশ্বরিয়া রাই বচ্চন, আলিয়া ভাট ও অদিতি রায় হায়দারিকে।

দ্বিতীয়বার কানে অংশ নেওয়া নিয়ে আলিয়া বলেন, ‘দ্বিতীয়বার কানে অংশগ্রহণের সুযোগ পেয়ে ভীষণ খুশি। গত বছরের অভিজ্ঞতা সত্যিই অবিস্মরণীয় আর এ বছর আরো বড় উদযাপনের অংশ হতে পেরে আমি উচ্ছ্বসিত।

তিনি আরও বলেন, নারীদের পারস্পরিক সমর্থন ও তাদের কণ্ঠস্বরের উদযাপনের মঞ্চ কান চলচ্চিত্র উৎসব। এমন একটি ব্র্যান্ড যারা নারীর ক্ষমতায়ন ও মূল্যবোধকে দৃঢ়ভাবে সমর্থন করে সঙ্গে তাদের সঙ্গে এই যাত্রার অংশ হতে পেরে আমি গর্বিত।’

এদিকে, যশ রাজ ফিল্মসের ব্যানারে আলিয়ার নতুন ছবি ‘আলফা’ মুক্তির অপেক্ষায় রয়েছে। এ ছাড়া তার হাতে রয়েছে সঞ্জয়লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’।

ভোরের আকাশ/মেদ্র

 

 

বলিউড অভিনেত্রীকান চলচ্চিত্র উৎসব

শেয়ার করুন: