শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বর্ষার আবহে কোক স্টুডিওর নতুন গান ‘মেঘ’

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৮ জুন ২০২৬, ৭:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বর্ষার আগমনী আবহে সুরের আকাশে ভেসে আসছে নতুন গান ‘মেঘ’। দীর্ঘ অপেক্ষার পর কোক স্টুডিও বাংলা সিজন ৪-এর নতুন পরিবেশনা হিসেবে প্রকাশ পাচ্ছে গানটি। এ গানের মাধ্যমে কোক স্টুডিওর মঞ্চে ফিরছেন দেশের খ্যাতিমান শাস্ত্রীয় সংগীতশিল্পী ও সুরকার মোহাম্মদ শোয়েব। তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় দুই শিল্পী মাশা ইসলাম ও মৌসুমি, যা গানটিকে ঘিরে শ্রোতাদের আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে।

আজ সন্ধ্যা সাড়ে ৭টায় কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলসহ সব ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে গানটি একযোগে অবমুক্ত করা হবে।

আষাঢ়ের আবহকে কেন্দ্র করে তৈরি ‘মেঘ’ গানটি মূলত বাংলা শাস্ত্রীয় সংগীতের সমৃদ্ধ ঐতিহ্য এবং সমকালীন আধুনিক সুরের এক অনন্য মেলবন্ধন। গানটির নেপথ্যে রয়েছেন দেশের অন্যতম শীর্ষ সংগীতশিল্পী ও সংগীত পরিচালক শায়ান চৌধুরী অর্ণব।

গানটির অন্যতম বড় চমক হলো বাংলা সংস্কৃতির চিরায়ত উপাদানকে একেবারে নতুন ঘরানায় উপস্থাপন করা। রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী সাহিত্য থেকে অনুপ্রেরণা নিয়ে, এর সঙ্গে আধুনিক ‘স্পোকেন ওয়ার্ড’ বা কথ্য রূপের সংযোজন করা হয়েছে। ফলে পরিচিত ভাবনাই শ্রোতাদের সামনে হাজির হচ্ছে সম্পূর্ণ নতুন এক আঙ্গিকে।

আরও পড়ুন

স্মৃতিশক্তি ভালো রাখতে বয়সের সঙ্গে যা করবেন

বাংলা সাহিত্য, সংগীত ও সংস্কৃতিতে বর্ষা বরাবরই বিশেষ অনুপ্রেরণার উৎস। সেই ঐতিহ্যকে আধুনিক সংগীতের ভাষায় নতুনভাবে তুলে ধরেছে ‘মেঘ’। শাস্ত্রীয় প্রভাব ও সমকালীন সংগীতের সংমিশ্রণে গানটি শ্রোতাদের জন্য নিয়ে এসেছে বর্ষাকে নতুনভাবে অনুভব করার এক অনন্য অভিজ্ঞতা।

প্রসঙ্গত, মোগল সম্রাট আকবরের রাজসভার নবরত্নের অন্যতম সংগীতসম্রাট তানসেন প্রাচীন মল্লার রাগের পরিমার্জন করে এই রাগটি সৃষ্টি করেছিলেন। তানসেন যখন এই রাগ গাইতেন, তখন নাকি আকাশ ভেঙে অঝোর ধারায় বৃষ্টি নামত! মল্লার পরিবারের সবচেয়ে প্রভাবশালী ও কঠিন এই রাগের ছোঁয়াতেই ‘মেঘ’ গানে ফুটিয়ে তোলা হয়েছে মানুষের প্রতীক্ষা, নতুন শুরুর আশা এবং জীবনের পুনর্জাগরণের অনুভূতি।

ভোরের আকাশ/জেআ

বাংলা গানকোক স্টুডিও বাংলা

শেয়ার করুন: