শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সালমান খানের পরিবারে নতুন সদস্য

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৬ জানুয়ারি ২০২৬, ১:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউড তারকা সালমান খানের জীবন সবসময়ই নিরাপত্তার ঘেরায় সীমাবদ্ধ। প্রতিনিয়ত মৃত্যুর হুমকি ও নানা ঝুঁকি মোকাবেলা করতে হয় তাকে। কাজের চাপ ও নিরাপত্তার কারণে তিনি সর্বদা বিশেষ বেষ্টনীর মধ্যে সময় কাটাতে বাধ্য। এই ব্যস্ততার মধ্যেও এবার এসেছে সুখবর, যা তার পরিবারের আনন্দ আরও দ্বিগুণ করেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি বাগদান সম্পন্ন হয়েছে সালমান খানের বোনের ছেলে, অভিনেতা অয়ন অগ্নিহোত্রীর। বাগদানের পর ঘরে এসেছে তার স্ত্রী। এ তথ্য অয়ন নিজেই সামাজিক মাধ্যমে জানান, যা দ্রুত নেটিজেনদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে।

বাগদানের খবর প্রকাশের পর থেকেই নেটিজেনরা উচ্ছ্বাস প্রকাশ করছেন। বহু ভক্তদের মন্তব্য, এবার মামার বিয়ের খবরও জানতে চাইছেন তারা। তবে ভাইজান, অর্থাৎ সালমান খান, এই বিষয়ে তেমন মাথা ঘামাচ্ছেন না। বর্তমানে তিনি সম্পূর্ণভাবে ব্যস্ত রয়েছেন ‘বিগ বস’ শো নিয়েই।

সালমান খান তার ব্যস্ত জীবন ও একাকিত্বের কথাও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে ভোলেননি। তিনি লিখেছেন, গত ২৫ বছরে আমি কারও সঙ্গে নৈশভোজে যাইনি। কাজ ও শুটিংই আমার জীবনকে নিয়ন্ত্রণ করছে। হয় শুটিংসেটে রয়েছি, নয়তো বাড়িতে, নয়তো কোনো হোটেলে। এমন সীমাবদ্ধ জীবনযাপনের কারণে বহু বন্ধুকে হারিয়েছি। শুধু তা-ই নয়, বর্তমানে হাতে গোনা চার-পাঁচজন বন্ধুই রয়েছে আমার।

এই মন্তব্যে স্পষ্ট হয়ে যায়, যদিও ব্যক্তিগত জীবনে তিনি সীমিতসংখ্যক বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন, তবুও পরিবারের সুখবর— অর্থাৎ ভাগ্নের বাগদান ও নতুন সংসারের আগমন—তার জন্য আনন্দের মুহূর্ত এনে দিয়েছে।

সালমানের ব্যস্ততার মধ্যেও এই সুখবরের ছোঁয়া তার পরিবার ও ভক্তদের মধ্যে ইতিবাচক আলোড়ন সৃষ্টি করেছে। নতুন সংসার স্থাপনের এই খুশির সংবাদ নেটিজেনদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাসের কারণ হয়েছে।

ভোরের আকাশ/তা.কা

 

সালমান খানবলিউড

শেয়ার করুন: