শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দুই বাংলায় মুক্তি পাচ্ছে বুবলীর ‘ফ্ল্যাশব্যাক’

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ৬:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মুক্তির পথে শবনম বুবলী অভিনীত টালিউড সিনেমা ফ্ল্যাশব্যাক। প্রায় দুই বছর আগে শুটিং শেষ হলেও নানা কারণে আটকে ছিল ছবিটির মুক্তি। এবার নির্মাতা রাশেদ রাহা জানিয়েছেন, আগামী মে মাসেই পশ্চিমবঙ্গে সিনেমাটি মুক্তি পেতে পারে। পাশাপাশি বাংলাদেশেও মুক্তির পরিকল্পনা রয়েছে।

এই সিনেমার মাধ্যমেই টালিউডে অভিষেক হচ্ছে বুবলীর। ২০২৪ সালে শুটিং শেষ হওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে কৌতূহল তৈরি হয়। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।

নির্মাতা জানান, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরই মুক্তির পরিকল্পনা চূড়ান্ত করা হবে। প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা শেষে শিগগিরই আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হবে। এরপর বাংলাদেশে মুক্তির প্রক্রিয়াও শুরু হবে।

থ্রিলারধর্মী এই সিনেমায় বুবলীর সঙ্গে অভিনয় করেছেন কৌশিক গাঙ্গুলি এবং সৌরভ দাস। চিত্রনাট্য লিখেছেন খায়রুল বাসার নির্ঝর। ছবিতে বুবলী অভিনয় করেছেন ‘শ্বেতা’ চরিত্রে, যিনি একজন চলচ্চিত্র নির্মাতা। অন্যদিকে কৌশিক গাঙ্গুলিকে দেখা যাবে ‘অঞ্জন’ এবং সৌরভ দাসকে ‘ডিকে’ চরিত্রে। ভিন্ন জীবনধারার তিন মানুষের গল্প একসময় গিয়ে মিলিত হয় একটি পাহাড়ি জনপদে, যেখানে গল্প নেয় নতুন মোড়।

আরও পড়ুন

গোপনে ছবি তোলা অস্বস্তিকর : প্রীতি জিনতা

এদিকে দেশে আগামী ৮ মে মুক্তি পেতে যাচ্ছে বুবলীর আরেক সিনেমা সর্দারবাড়ির খেলা। রাখাল সবুজ পরিচালিত এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন জিয়াউল রোশান। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শহীদুজ্জামান সেলিম ও আজাদ আবুল কালাম।

তবে ‘সর্দারবাড়ির খেলা’র প্রচারণায় বুবলীকে দেখা না যাওয়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে চলতি বছরজুড়ে তার ব্যক্তিগত জীবন নিয়েও নানা গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও এসব বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি এই অভিনেত্রী।

ভোরের আকাশ/সু.পা

টালিউড অভিনেত্রী

শেয়ার করুন: