শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পরীমণির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন দীঘি

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ৫:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় ও আলোচিত চিত্রনায়িকা পরীমণিকে ঘিরে দর্শকদের আগ্রহ সবসময়ই তুঙ্গে থাকে। তার ব্যক্তিজীবন ও অভিনয় ক্যারিয়ার নিয়ে নানা সময়ে আলোচনা হয়েছে। আর এবার পরীমণির জীবনকাহিনি অবলম্বনে নির্মিত কোনো চলচ্চিত্রে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন তরুণ প্রজন্মের অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। তার ভাষায়, সুযোগ পেলে পর্দায় পরীমণির চরিত্রে নিজেকে তুলে ধরতে চান তিনি।

সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়ে পরীমণির বায়োপিকে কাজ করার এই আগ্রহের কথা জানান তিনি। পডকাস্টে দীঘি বলেন, ‘আমি পরী আপুর বায়োপিক হলে করতে চাই। হ্যাঁ, মানে আমি একটা অনুষ্ঠানে দেখেছিলাম মনে হয় পরী আপু বলেছিল যে ‘আমার বায়োপিক আমিই করব, আর কেউ পারবে না।’’

দীঘির ভাষ্যে, ‘কিস্তু আমার মনে হয় তার বায়োপিক যদি হয় এটা হবে ওয়ান অফ দ্য মোস্ট ফাইনেস্ট অ্যান্ড এন্টারটেইনিং বায়োপিক, এরকম হবে। অ্যান্ড আমি করতে চাই, এক্স্যাক্টলি।’

আরও পড়ুন

মহাবিশ্ব বোঝার চাবিকাঠি আলোকবর্ষ

দীঘির এমন মন্তব্য ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। নেটিজেনদের অনেকেই পরীমণির জীবনের গল্প পর্দায় দেখার আগ্রহ প্রকাশ করছেন, আবার কেউ কেউ দীঘিকে এই চরিত্রের জন্য মানানসই বলেও মন্তব্য করছেন।

উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন দীঘি। পরবর্তীতে প্রধান অভিনেত্রী হিসেবেও চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। অন্যদিকে, পরীমণি নিজের অভিনয় ও ব্যক্তিগত নানা চড়াই-উতরাইয়ের কারণে সবসময়ই থাকেন খবরের শিরোনামে। এখন দেখার বিষয়, ভবিষ্যতের রূপালী পর্দায় পরীমণির চরিত্রে দীঘির এই স্বপ্ন সত্যি হয় কি না।। মহাকাশ যেন এক জীবন্ত ‘টাইম মেশিন’, যেখানে অতীত আর বর্তমানের মিলন ঘটে প্রতিনিয়ত।

ভোরের আকাশ/জেআ

দীঘিচিত্রনায়িকাপরীমণিঢালিউড

শেয়ার করুন: