শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অভিনেতা অচ্যুত পোতদার মারা গেছেন

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ৩:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বলিউডের জনপ্রিয় অভিনেতা অচ্যুত পোতদার মারা গেছেন। গতকাল সোমবার ৯১ বছর বয়সে ভারতের মহারাষ্ট্রের ঠাণের জুপিটার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শারীরিক জটিলতার কারণে তিনি কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানানো হয়নি। মঙ্গলবার ঠাণেতেই তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

অভিনয়ের দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে অচ্যুত পোতদার কাজ করেছেন ১২৫টির বেশি হিন্দি ও মারাঠি ছবিতে। বাণিজ্যিক কিংবা সমালোচকদের প্রশংসিত— দুই ধরনের চলচ্চিত্রেই সমান দক্ষতায় অভিনয় করে দর্শকের মন জয় করেন তিনি।

তার উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে আক্রোশ, আলবার্ট পিন্টো কো গুসা কিউঁ আতা হ্যায়, অর্ধসত্য, তেজাব, পরিন্দা, রাজু বন গয়া জেন্টলম্যান, দিলওয়ালে, রঙ্গিলা, বাস্তব, হম সাথ সাথ হ্যায়, পরিণীতা, লাগে রহো মুন্না ভাই, দাবাং ২ এবং ভেন্টিলেটর।

২০০৯ সালে মুক্তি পাওয়া রাজকুমার হিরানির থ্রি ইডিয়টস ছবিতে অধ্যাপকের চরিত্রে তার সংলাপ “আরে, কেহনা ক্যা চাহতে হো” এখনও সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় মিম হিসেবে ঘুরে বেড়ায়।

শুধু সিনেমাই নয়, ছোট পর্দাতেও ছিল তার শক্তিশালী উপস্থিতি। ভারত এক খোঁজ, অল দ্য বেস্ট (দূরদর্শন), প্রধান মন্ত্রী (জি টিভি), আহত (১৯৯৫-২০০১, সনি টিভি), ওয়াগলে কি দুনিয়া এবং মাঝা হোশিল না (জি মারাঠি)-তে অভিনয় করে তিনি দর্শকদের মনে জায়গা করে নেন।

অভিনয়ে আসার আগে অচ্যুত পোতদারের জীবন ছিল একেবারেই ভিন্নপথে। মধ্যপ্রদেশের রেওয়ায় শিক্ষকতা করার পর তিনি ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন এবং ১৯৬৭ সালে ক্যাপ্টেন পদে অবসর নেন। এরপর প্রায় ২৫ বছর ইন্ডিয়ান অয়েলে উচ্চপদে কাজ করেন। ১৯৯২ সালে চাকরি থেকে অবসর নেওয়ার পর মাত্র ৪৪ বছর বয়সে চলচ্চিত্রে পা রাখেন তিনি। সেখান থেকেই শুরু হয় তার অভিনয়যাত্রা।

অচ্যুত পোতদারের মৃত্যুতে তার দীর্ঘদিনের সহকর্মীরা ছাড়াও বলিউড, মারাঠি চলচ্চিত্র অঙ্গন এবং টেলিভিশন জগতে নেমে এসেছে শোকের ছায়া।

ভোরের আকাশ/জাআ

মারা গেছেনঅভিনেতাবলিউড

শেয়ার করুন: