শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শাকিরা আদালতে রায়ে ফেরত পাচ্ছেন ৭৬৫ কোটি টাকা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৯ মে ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দীর্ঘ আট বছরের মানসিক যন্ত্রণা ও আইনি লড়াই শেষে বড় স্বস্তি পেলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। স্পেনের উচ্চ আদালত তাকে কর ফাঁকির অভিযোগ থেকে সম্পূর্ণ খালাস দিয়েছেন। একই সঙ্গে তার কাছ থেকে অন্যায়ভাবে আদায় করা প্রায় ৭৬৫ কোটি টাকা (৫৫ মিলিয়ন ইউরো) সুদসহ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দেশটির রাষ্ট্রীয় কোষাগারকে।

বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়, স্পেনের কর কর্মকর্তাদের দাবি ছিল, ২০১১ সালে শাকিরা স্পেনে ১৮৩ দিন অবস্থান করেছিলেন, যা দেশটিতে কর দেওয়ার জন্য ন্যূনতম সময়সীমা। তবে আদালত রায়ে স্পষ্ট জানিয়েছেন, কর কর্তৃপক্ষ তাদের এই দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি।

আদালতের হিসাব অনুযায়ী, ওই অর্থবছরে শাকিরা স্পেনে মাত্র ১৬৩ দিন অবস্থান করেছিলেন, যা কর প্রদানের নির্ধারিত সময়সীমার চেয়ে ২০ দিন কম। ফলে তার বিরুদ্ধে আরোপিত জরিমানাকে সম্পূর্ণ অবৈধ ঘোষণা করা হয়েছে।

ফেরত দেওয়া অর্থের মধ্যে রয়েছে প্রায় ৩৩৪ কোটি টাকা (২৪ মিলিয়ন ইউরো) আয়কর এবং প্রায় ৩৪৮ কোটি টাকা (২৫ মিলিয়ন ইউরো) জরিমানা।

আরও পড়ুন

এফডিসিতে কোরবানির স্মৃতি নিয়ে পরীমণির আবেগঘন বার্তা

রায়ের পর এক বিবৃতিতে শাকিরা বলেন, “আদালত অবশেষে সত্যকে সামনে এনেছেন। গত আট বছর ধরে আমার সুনাম ক্ষুণ্ন করতে সুপরিকল্পিত প্রচারণা চালানো হয়েছে। অসংখ্য রাত নির্ঘুম কাটাতে হয়েছে, যার প্রভাব আমার স্বাস্থ্য ও পরিবারের ওপরও পড়েছে।”

তিনি আরও বলেন, “এখানে কোনো কর ফাঁকি দেওয়া হয়নি এবং প্রশাসনও কখনো তা প্রমাণ করতে পারেনি। কারণ পুরো বিষয়টিই ছিল সাজানো। প্রায় এক দশক ধরে আমার সঙ্গে অপরাধীর মতো আচরণ করা হয়েছে। সাধারণ করদাতাদের ভয় দেখানোর জন্য আমার নাম ব্যবহার করা হয়েছিল।”

ভোরের আকাশ/সু.পা

পপ তারকা শাকিরা

শেয়ার করুন: