শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কান মাতালেন ঐশ্বরিয়া ও আরাধ্যা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৪ মে ২০২৬, ২:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঐশ্বরিয়া রায় বচ্চন মানেই যেন রাজকীয়তা। আর সেই উপস্থিতি যদি হয় বিশ্বের সবচেয়ে আলোচিত চলচ্চিত্র উৎসব কান ফিল্ম ফেস্টিভ্যালের লাল গালিচায়, তাহলে তো নজর ফেরানোই কঠিন। বছরের পর বছর ধরে নিজের সৌন্দর্য, আভিজাত্য ও অনন্য স্টাইল দিয়ে ভক্তদের মুগ্ধ করে আসছেন তিনি। এবারের আসরেও তার ব্যতিক্রম হয়নি। তবে এবার আলোচনার কেন্দ্রে ছিলেন আরও একজন—তার একমাত্র মেয়ে আরাধ্যা বচ্চন।

কানের প্রথম উপস্থিতিতে নীল গাউনে নজর কাড়ার পর দ্বিতীয় লুকে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তোলেন ঐশ্বরিয়া। তাকে দেখা যায় নরম ব্লাশ পিঙ্ক রঙের এক স্বপ্নিল কেপ গাউনে। সেই লুক দেখেই ভক্তদের প্রতিক্রিয়া—“এটাই সেই ঐশ্বরিয়া, যাকে দেখতে চেয়েছিলাম।”

আরাধ্যা বচ্চনকে সঙ্গে নিয়ে ফ্রেঞ্চ রিভেরায় ল’রিয়ালের আয়োজনে হাজির হন এই অভিনেত্রী। তার পরনের গাউনটি ডিজাইন করেছে আজারবাইজানভিত্তিক বিলাসবহুল ফ্যাশন হাউস সোফি কুতুর। জানা গেছে, কেপ গাউনটির মূল্য প্রায় ৩ লাখ ৫০ হাজার রুপিরও বেশি।

সফট কার্ল করা চুল, ডায়মন্ড জুয়েলারি এবং হালকা গ্ল্যাম মেকআপে ঐশ্বরিয়াকে দেখাচ্ছিল একেবারে রাজকীয়। অন্যদিকে আরাধ্যাও ছিলেন সমান আকর্ষণীয়। মায়ের সঙ্গে মিল রেখে তিনি পরেছিলেন রুবি রেড গাউন ও ম্যাচিং কেপ। খোলা চুল ও গ্লসি মেকআপে তাকে দেখে অনেকেই বলছেন, তিনি শুধু স্টার কিড নন—ভবিষ্যতের সম্ভাবনাময় ফ্যাশন আইকনও।

আরও পড়ুন

পাকিস্তানে সেনা বহনকারী ট্রেনে হামলায় নিহত ২৪, আহত ৫০

ছোটবেলা থেকেই মায়ের সঙ্গে কান উৎসবে দেখা গেছে আরাধ্যাকে। তবে এবারই প্রথম কোনো আনুষ্ঠানিক আয়োজনে তাকে এতটা পরিণত ও স্টাইলিশ উপস্থিতিতে দেখা গেল। তাই ভক্তদের আগ্রহও ছিল চোখে পড়ার মতো। কানের ঝলমলে পরিবেশে মা-মেয়ের এই উপস্থিতি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

এবারের আয়োজনটি ছিল কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়ার ২৪তম বছর পূর্তি। এত দীর্ঘ সময় পরেও তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি। বরং প্রতি বছরই ভক্তরা অপেক্ষা করেন—“এবার কান কুইন কী চমক নিয়ে হাজির হন।” সেই অপেক্ষারই আরেকটি রাজকীয় ও স্টাইলিশ অধ্যায় দেখল বিশ্ব।

ভোরের আকাশ/সু.পা

কান ফিল্ম ফেস্টিভ্যাল

শেয়ার করুন: