শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে জনপ্রিয়তা থাকলেও ব্যক্তিজীবনে বিনয়ী আচরণের জন্য পরিচিত শাহরুখ খান। মুম্বাইয়ের তার আইকনিক বাড়ি ‘মান্নাত’-এ সংস্কারকাজ চলায় বর্তমানে তিনি পালি হিলসের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে অস্থায়ীভাবে বসবাস করছেন।

এই নতুন ঠিকানায় তার আচরণে মুগ্ধ হয়েছেন বাড়ির মালিক ও অভিনেতা জ্যাকি ভাগনানি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, সুপারস্টার হিসেবে নয়, মানুষ হিসেবেই শাহরুখ খান অনন্য। তার ভাষায়, “শাহরুখ স্যারের ব্যবহারকে নম্বর দিতে হলে আমি দশে এগারো দেব।”

তিনি আরও জানান, শাহরুখ খান কারও সঙ্গে কথা বলার সময় তাকে বিশেষ গুরুত্ব দেন, যেন সামনের মানুষটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার মধ্যে কোনো অহংকার নেই, বরং সহজ-সরল আচরণ দিয়েই সবাইকে আপন করে নেন।

জানা গেছে, পালি হিলসের ওই ভবনের চারটি ফ্লোর লিজ নিয়েছেন শাহরুখ খান। এই ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টের জন্য প্রতি মাসে প্রায় ২৪ লাখ রুপি ভাড়া গুনতে হচ্ছে তাকে। এখানে পরিবারের সদস্যদের পাশাপাশি নিরাপত্তাকর্মী ও অফিসের স্টাফরাও অবস্থান করছেন।

ক্যারিয়ারের দিক থেকেও দারুণ সময় পার করছেন এই অভিনেতা। ২০২৩ সালে তার অভিনীত পাঠান ও জওয়ান বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। পরবর্তীতে মুক্তি পাওয়া ডাঙ্কি-ও বিশ্বজুড়ে উল্লেখযোগ্য আয় করে।

বর্তমানে ভক্তরা অপেক্ষা করছেন তার নতুন সিনেমা ‘কিং’-এর জন্য। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে শাহরুখ খান-এর সঙ্গে দেখা যাবে তার মেয়ে সুহানা খান-কে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন ও অভিষেক বচ্চন। এই সিনেমার মাধ্যমে প্রথমবার বড় পর্দায় বাবা-মেয়ের একসঙ্গে উপস্থিতি দেখবেন দর্শকরা।

ভোরের আকাশ/সু.পা

ভাড়া বাসায় শাহরুখ

শেয়ার করুন: